Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফল বিপর্যয়ের কারণ খুঁজতে স্কুলে তথ্য প্রতিমন্ত্রী

  • সম্মাননা পেলেন ৭৬ শিক্ষার্থী
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৯
ফল বিপর্যয়ের কারণ খুঁজতে স্কুলে তথ্য প্রতিমন্ত্রী

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে ছিলেন প্রতিমন্ত্রী। ছবি: আগামীর সময়

এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে দীর্ঘদিন স্থায়ী প্রধান শিক্ষক না থাকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব পদ শূন্য থাকা এবং বিভিন্ন মহলের চাপে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরও এসএসসির ফরম পূরণের সুযোগ দেওয়ার বিষয় উঠে আসে। পরে দুপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৬ শিক্ষার্থীকে সম্মাননা দেন প্রতিমন্ত্রী।

শনিবার (১৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ইয়াসের খান চৌধুরী। এ সময় শিক্ষকেরা বিদ্যালয়ের ফল বিপর্যয়ের বিভিন্ন কারণ তুলে ধরেন। তারা জানান, প্রায় এক দশক ধরে বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব পদ শূন্য থাকায় প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রমেও নানা সমস্যা হচ্ছে।

মতবিনিময়ের একপর্যায়ে কয়েকজন শিক্ষক ১০ থেকে ২৬ বছর ধরে একই বিদ্যালয়ে কর্মরত আছেন জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘একটি সরকারি স্কুল এভাবে চলতে পারে না।’ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের অন্যত্র বদলির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

আরও পড়ুন

নতুন ঘর পেয়ে খুশি অসহায় পারভীন

১৫ আগস্ট ২০২৬

চলতি বছর চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৮ জন উত্তীর্ণ ও ৫৫ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে মাত্র আটজন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৬ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, ফুল ও গাছ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের মেধা ও জ্ঞানকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকেরা।

এসএসসি পরীক্ষাতথ্য প্রতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের