Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নে অবহেলার ছাপ

এস এম টিপু সুলতান, বাহুবল (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬
শেয়ার করুন:
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নে অবহেলার ছাপ

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবাদ বধ্যভূমি এখন অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। জঙ্গলে ঢেকে যাচ্ছে শহীদদের স্মৃতিচিহ্ন। ভেঙে পড়েছে সিঁড়ির রেলিং ও স্থাপনার বিভিন্ন অংশ। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে পুরো এলাকা ডুবে যায় অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, নির্জনতার সুযোগে সেখানে বসে মাদকসেবীদের আড্ডা। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি একদিকে যেমন হারাচ্ছে তার সৌন্দর্য, অন্যদিকে তেমনি বাড়ছে নিরাপত্তাহীনতা।

বাহুবল উপজেলার শেষ প্রান্তে আমতলী চা বাগানের একটি টিলার ওপর বধ্যভূমিটির অবস্থান। মিরপুর বাজার থেকে কিছুদূর এগিয়ে জ্বালানি তেল শোধনাগারের প্রধান ফটকের বিপরীতে রয়েছে টিলায় ওঠার সিঁড়ি। টিলাটি গাছপালায় ঘেরা। তবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানে ঝোপঝাড় গজিয়েছে। সিঁড়ির কয়েকটি অংশের রেলিং ভেঙে গেছে, কোথাও আবার খুলে নেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ও টাইলসও নষ্ট হয়ে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা কাওছার মিয়া ও হেলালের অভিযোগ, প্রতি রাতেই বধ্যভূমিতে মাদকসেবীদের আড্ডা বসে। তারা নির্ভয়ে মাদক সেবন করে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এমন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত নিরাপত্তা ও নজরদারি থাকা জরুরি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাহুবল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাঙালি নারী-পুরুষকে ফয়জাবাদে এনে হত্যা করা হয়েছিল। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর ২০০৬ সালে বধ্যভূমিটি সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে টিলায় ওঠার সিঁড়ি নির্মাণ এবং হত্যাকাণ্ডের স্থানে স্মৃতিচিহ্ন স্থাপন করা হয়। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বধ্যভূমিটির উদ্বোধন করেন।

এরপর বিভিন্ন জাতীয় দিবসে এখানে স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালিত হয়ে আসছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্বালনসহ নানা আয়োজন থাকে। দর্শনার্থীরাও দেখতে আসেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটি। কিন্তু দিবসকেন্দ্রিক আয়োজনের বাইরে সারা বছর এর নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তার কার্যকর ব্যবস্থা নেই।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বললেন, ‘বধ্যভূমিটি রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ নেই। নিয়মিত নিরাপত্তাব্যবস্থারও কোনো কাঠামো নেই। রাতে মাদকসেবীদের উপস্থিতির কারণে স্থাপনাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তার ভাষায়, আগের কর্মকর্তারাও স্থাপনাটি মেরামতের চেষ্টা করেছেন। কিন্তু মেরামতের পরও মাদকসেবীসহ অন্যরা বিভিন্ন অংশ নষ্ট করে কিংবা খুলে নিয়ে যায়। এ ধরনের স্থাপনায় নিয়মিত পাহারার জন্য নাইটগার্ডের ব্যবস্থাও নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো যেতে পারে। বধ্যভূমিটি কীভাবে সংরক্ষণ ও নিরাপদ রাখা যায়, তা দেখা হবে।

বাহুবলহবিগঞ্জমুক্তিযুদ্ধস্মৃতিচিহ্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন