পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
গাজীপুরের কালীগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার দুপুরে উপজেলার বাসাইর বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
তিনি জানান, বাসাইর বাজারের আফসানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিফাতুল্লাহকে ৩ হাজার টাকা এবং শামীম স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া বলেছেন, ‘পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



