Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মধ্যপাড়া পাথরখনি

উত্তোলন বাড়লেও বিক্রি কম

মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:১২
উত্তোলন বাড়লেও বিক্রি কম

গ্রাফিকস: আগামীর সময়

দেশের একমাত্র উৎপাদনশীল গ্রানাইট খনি দিনাজপুরের মধ্যপাড়ায় পাথর উত্তোলন বাড়লেও কমেছে বিক্রি। একদিকে খনিতে বাড়ছে মজুদ, অন্যদিকে অব্যাহত রয়েছে আমদানি। উত্তোলনে উচ্চ ব্যয় ও করের চাপে বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত খনিটি। বিক্রি কমে যাওয়ায় পড়েছে লোকসানেও।

খনি কর্তৃপক্ষ বলছে, ভারত ও ভুটান থেকে তুলনামূলক কম দামে আমদানির কারণে দেশীয় পাথর পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। একই সঙ্গে উচ্চ কর, ভ্যাট, রয়্যালটি ও উত্তোলন ব্যয়ের চাপ কমিয়ে দিয়েছে খনিটির লাভের অঙ্ক।

বর্তমানে খনির ডাম্পিং ইয়ার্ডে প্রায় ১৪ লাখ টন পাথর অবিক্রীত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে প্রায় সাড়ে ১১ লাখ টন ব্লাস্ট পাথর এবং প্রায় ৩ লাখ টন বোল্ডার। বিক্রি না বাড়লে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায় ৮০০ শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

উৎপাদন বাড়লেও কেন কমছে বিক্রি

খনির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ছয় অর্থবছরে উৎপাদনের পরিমাণ ছিল মোটামুটি ঊর্ধ্বমুখী। তবে বিক্রির ক্ষেত্রে বড় ধরনের ওঠানামা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে ১০ লাখ ১৭ হাজার টন পাথর উত্তোলনের বিপরীতে বিক্রি হয়েছিল প্রায় ১২ লাখ ৮৮ হাজার টন, যা আগের মজুদসহ বিক্রি সম্ভব হয়েছিল। ওই বছর প্রতিষ্ঠানটি প্রায় ৩৩ কোটি ৫২ লাখ টাকা লাভ করে। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে আগের মজুদসহ উৎপাদন ১০ লাখ ৬৩ হাজার টনে উন্নীত হলেও বিক্রি নেমে আসে মাত্র ৫ লাখ ৭২ হাজার টনে। এরপর ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন বেড়ে ১৩ লাখ ১৫ হাজার টনে পৌঁছলেও বিক্রি হয় প্রায় ৯ লাখ ৭ হাজার টন। ফল হিসেবে প্রতিষ্ঠানটি ৩৭ কোটি টাকা লোকসানে পড়ে। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরেও প্রায় ১২ লাখ ৭০ হাজার টন উৎপাদনের বিপরীতে বিক্রি হয়েছে ৯ লাখ ৯৩ হাজার টন। আর লোকসান দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি টাকা। অর্থাৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সঙ্গে বিক্রির সমন্বয় না হওয়ায় খনির ইয়ার্ডে বাড়ছে পাথরের মজুদ।

আমদানি করা পাথরের সঙ্গে অসম প্রতিযোগিতা

দেশে প্রতি বছর আমদানি হয় প্রায় আড়াই কোটি টন পাথর। মধ্যপাড়া খনির বার্ষিক আহরণ এর তুলনায় অনেক কম হলেও দেশীয় বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখলের সম্ভাবনা ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা।

খনি কর্তৃপক্ষের দাবি, দেশীয় পাথরের ওপর আরোপিত কর ও চার্জের কারণে উত্তোলন খরচ এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারত ও ভুটান থেকে আমদানি করা পাথরের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রাফিজুল ইসলামের ভাষায়, ‘পাথরের ওপর রয়্যালটি বৃদ্ধি, বিস্ফোরক আমদানিতে উচ্চ শুল্ক ও ভ্যাট, ডলারের মূল্যবৃদ্ধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর কর-ভ্যাটের চাপ উৎপাদন ব্যয় বাড়িয়েছে।’

তার মতে, ২০২১ সাল থেকে প্রতি টন পাথরের দাম ২২ ডলার ধরে নির্ধারণ করা হয়েছে রয়্যালটি। পাথর বিক্রি হোক বা না হোক, সেই ভিত্তিতেই পরিশোধ করতে হচ্ছে ৫ শতাংশ রয়্যালটি। আগে এই হার ছিল ২ দশমিক ৫ শতাংশ।

লাভজনক প্রতিষ্ঠান থেকে লোকসানে

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-২০ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ধারাবাহিকভাবে লাভে ছিল মধ্যপাড়া খনি। চার অর্থবছরে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করে ৯১ কোটি টাকার বেশি। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে হঠাৎ ৩৭ কোটি টাকার লোকসান এবং পরের বছর আরও ৭ কোটি টাকার লোকসান প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দেয়।

অর্থনীতিবিদদের মতে, কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির চেয়ে বাজার সম্প্রসারণ বেশি গুরুত্বপূর্ণ। উৎপাদিত পণ্য বিক্রি না হলে মজুদ ব্যয়, সংরক্ষণ ব্যয় এবং নগদ প্রবাহের সংকট বাড়তে থাকে। মধ্যপাড়া খনির বর্তমান পরিস্থিতিও সেই বাস্তবতাকেই সামনে আনছে।

সরকারি প্রকল্পের ওপর নির্ভরতা

খনিটির প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে বাংলাদেশ রেলওয়ে এবং পানি উন্নয়ন বোর্ড। রেলওয়ে মূলত ব্লাস্ট পাথর এবং পানি উন্নয়ন বোর্ড ব্যবহার করে বোল্ডার পাথর।

খনি কর্তৃপক্ষ বলছে, সরকারি উন্নয়ন প্রকল্পের টেন্ডার কার্যক্রম ধীর হয়ে গেলে বা নতুন প্রকল্প না এলে পাথরের চাহিদা কমে যায় উল্লেখযোগ্য হারে। ফলে বাজারের একটি বড় অংশ কার্যত হয়ে পড়েছে সরকারি প্রকল্পনির্ভর।

তাদের আশা, আগামী জুনের পর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নতুন টেন্ডার আহ্বান করা হলে পাথরের চাহিদা বাড়তে পারে। তবে তার আগে দাম সমন্বয় না হলে বেসরকারি ঠিকাদারদের আকৃষ্ট করা কঠিন হবে।

১৫ ধরনের কর ও চার্জ

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেনের ভাষ্য অনুযায়ী, মধ্যপাড়া খনির ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন পর্যায়ে প্রায় ১৫ ধরনের কর, ভ্যাট, রয়্যালটি ও ফি আরোপ করেছে। এর মধ্যে রয়েছে উৎপাদন বিলের ওপর ভ্যাট ও আয়কর, যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টস আমদানিতে শুল্ক, বিস্ফোরক আমদানিতে ৩১ থেকে ১০৮ শতাংশের বেশি পর্যন্ত শুল্ক ও কর, রয়্যালটি, খনি ইজারা ফি, ভূমি উন্নয়ন কর এবং কোম্পানির মুনাফার ওপর আয়কর।

পাথরখনিদিনাজপুরপাথর উত্তোলনমধ্যপাড়া পাথর খনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব