Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাইকগাছায় কাজ শেষ হওয়ার আগেই সড়কে ফাটল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২
পাইকগাছায় কাজ শেষ হওয়ার আগেই সড়কে ফাটল

পাইকগাছা পৌরসভার সংযোগ সড়কে নির্মাণকাজ শেষ হওয়ার আগে ফাটল দেখা দিয়েছে। ছবি: আগামীর সময়

খুলনার পাইকগাছা পৌরসভার একটি সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সড়কের পাশের গাইডওয়ালের ভেতরে প্রয়োজনীয় মাটি ভরাট না করেই নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ফাটল দেখা দেওয়ার পরও নিরসন করা হয়নি মূল ত্রুটি। ফাটল ঢাকতে উপরিভাগে সামান্য সংস্কার করা হয়েছে। এ ঘটনায় প্রশ্ন উঠেছে সড়কের নির্মাণমান ও কাজের তদারকি নিয়ে।

সড়কটি পৌরসভার পুরনো খাদ্য গুদাম এলাকা থেকে শুরু হয়ে আকবর মাস্টারের বাড়ির সামনে দিয়ে মসজিদ হয়ে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে মূল সড়কে গিয়ে মিশেছে। এর পুরনো খাদ্য গুদামের সামনে থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত অংশের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই ওই অংশের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, সড়কের পাশের গাইডওয়ালের ভেতরে পর্যাপ্ত মাটি ভরাট করা হয়নি। গাইডওয়ালের আশপাশে প্রয়োজনীয় মাটি না থাকায় সড়কের ঢালাই অংশে চাপ সৃষ্টি হয়ে ফাটল দেখা দিয়েছে।

ফাটল দেখা দেওয়ার পর সংশ্লিষ্টরা সেখানে সংস্কার করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, মূল কারণ চিহ্নিত করে সমাধান না করে ফাটলের ওপর সামান্য মেরামতসামগ্রী দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে। এতে ফাটল সাময়িকভাবে আড়াল হলেও সড়কের কাঠামোগত দুর্বলতা দূর হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাদের।

আরও পড়ুন

সড়ক সংস্কার করেন ছাত্তার

২১ সেপ্টেম্বর ২০২৬

এদিকে নির্মাণকাজের বিল উত্তোলনের চেষ্টার অভিযোগও উঠেছে। কাজের মান নিয়ে প্রশ্ন থাকা অবস্থায় এবং নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিল পরিশোধের উদ্যোগ নেওয়া হলে, তা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ওডি এন্টারপ্রাইজের প্রতিনিধি আমিনুর ইসলাম জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে গাইডওয়ালের ভেতরে মাটি ভরাট করে দেওয়া হবে। সড়কের ফাটলও ঠিক করে দেওয়া হবে।

পাইকগাছা পৌরসভার প্রকৌশলী মো. নূর আহম্মদ জানিয়েছেন, কাজ পরিদর্শনের পর বিল পরিশোধ করা হবে। কোনো জায়গায় ত্রুটি থাকলে বিল দেওয়া হবে না।

পাইকগাছা পৌরসভাখুলনাসড়ক নির্মাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও