Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে মারা গেছে ২৫ শিশু

বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৬:৩৯
হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে মারা গেছে ২৫ শিশু

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, চলছে কনে বিদায়ের প্রস্তুতি। চারদিকে তখন ব্যস্ততা। এমন সময় বাড়ির পুকুরে ভেসে ওঠে তিন শিশুর মরদেহ। পরে জানা যায়, খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা গত বছরের ১৪ অক্টোবর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর এলাকায়।

এরপর জেলার লাখাই উপজেলায় ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা। দুই সন্তানকে নিয়ে ইতালি থেকে দেশে ফিরেছিলেন এক প্রবাসী দম্পতি। গত ১০ জুলাই রাতে পরিবারের সদস্যরা আড্ডায় ব্যস্ত থাকাকালে বাড়ির সামনের পানিতে ডুবে মারা যায় তাদের এক সন্তান। শিশুটিকে দেশেই দাফন করে আবার ইতালিতে ফিরে যেতে হচ্ছে তাদের।

শুধু এই দুটি ঘটনাই নয়, গত এক বছরে হবিগঞ্জ জেলায় সহোদরসহ অন্তত ২৫ শিশু পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। প্রায় সব ঘটনাতেই দেখা গেছে, অভিভাবকদের অগোচরে খেলতে গিয়ে পুকুর, নদী বা অন্য জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে শিশুদের।

সরকারিভাবে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর কোনো পরিসংখ্যান না থাকলেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত জেলায় অন্তত ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নবীগঞ্জ ও মাধবপুর উপজেলায় পাঁচজন করে, চুনারুঘাট ও লাখাইয়ে চকরজন করে, হবিগঞ্জ সদরে তিনজন এবং বাহুবল ও বানিয়াচংয়ে দুজন করে শিশু মারা গেছে।

বছরের পর বছর পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটছে। অধিকাংশ ঘটনায় অভিভাবকদেরও গাফিলতি দেখা যাচ্ছে। অথচ হাওরাঞ্চল ও গ্রামীণ এলাকায় এ বিষয়ে সরকারের তেমন কোনো সচেতনতামূলক কর্মসূচি নেই

মারা যাওয়া শিশুদের মধ্যে নবীগঞ্জ উপজেলার তাকরিম আহমেদ (৫), তাহরিম চৌধুরী (৪), সাফওয়ান আহমেদ (২), রিহান আহমেদ (২) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৮); বাহুবলের হাবিব উল্যা (৪) ও মোস্তাকিম বিল্লাহ (৬); বানিয়াচং উপজেলার দুই সহোদর সাদিয়া আক্তার (৭) ও জুবায়ের মিয়া (৫); লাখাই উপজেলার আব্দুল আজিজ (২) রুকন উদ্দিন (১৫), ইতালি থেকে আসা আরিশা আহমেদ (৮) ও আনাছ মিয়া (২); হবিগঞ্জ সদর উপজেলার ইন্দ্রানী দাস (১০), জান্নাতুল ইসলাম শিমু (৬) ও রায়হান মিয়া (১২); চুনারুঘাট উপজেলার শামীমা আক্তার (১৩), সানিয়া আক্তার (৯), মুসকান আক্তার (১৩) ও সামিয়া আক্তার (৬); এবং মাধবপুর উপজেলার তামান্না আক্তার (৭), একরাম মিয়া (৭), ইয়ামিন মিয়া (৩), মোস্তাকিম মিয়া (১২) ও ইজাজুর চৌধুরী (১২)।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া শিশুদের বেশির ভাগই নিম্নবিত্ত ও শ্রমজীবী পরিবারের। পরিবারের বড়রা কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশুরা খেলতে গিয়ে পানিতে নেমে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ধরনের মৃত্যু প্রতিরোধে জেলার কোথাও উল্লেখযোগ্য সচেতনতামূলক কর্মসূচির তথ্যও পাওয়া যায়নি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জের সহসভাপতি বাহার উদ্দিন বলেন, “বছরের পর বছর পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটছে। অধিকাংশ ঘটনায় অভিভাবকদেরও গাফিলতি দেখা যাচ্ছে। অথচ হাওরাঞ্চল ও গ্রামীণ এলাকায় এ বিষয়ে সরকারের তেমন কোনো সচেতনতামূলক কর্মসূচি নেই। গত ২৫ জুলাই ছিল ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। এ দিনটি উপলক্ষে অন্তত সচেতনতামূলক কর্মসূচি ও প্রচারণা আয়োজন করা যেতে পারত।” 

হবিগঞ্জপানিতে ডুবে
    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise