Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আইনমন্ত্রী

ব্যবসায়ীদের সিন্ডিকেট করতে দেওয়া হবে না

ঝিনাইদহ ও শৈলকূপা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪২
ব্যবসায়ীদের সিন্ডিকেট করতে দেওয়া হবে না

ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: আগামীর সময়

সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙ্গে প্রান্তিক কৃষক যেনো লাভবান হয়, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে এ কথা বলেছেন মন্ত্রী।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন কৃষকেরা। এ জন্য সরেজমিনে পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে কথা বলেছি ও তাদের অভিযোগ শুনেছি।

মন্ত্রী জানান, বাজার সিন্ডিকেট ও মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুদদারি করবেন তারা ভেবেচিন্তে করবেন।


আরও পড়ুন

ডিসেম্বরে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন

০৭ আগস্ট ২০২৬

বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।


আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানআইনমন্ত্রীসিন্ডিকেটঝিনাইদহশৈলকুপা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: