Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাঙন আতঙ্কে পাঁচ গ্রামের মানুষ

জাহিদুজ্জামান, শৈলকুপা (ঝিনাইদহ)
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩২
ভাঙন আতঙ্কে পাঁচ গ্রামের মানুষ

গ্রাফিকস: আগামীর সময়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীতে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। কয়েক বছরে সারুটিয়া ও ধলহরাচন্দ্র ইউনিয়নের অন্তত পাঁচ গ্রামের শত শত বিঘা ফসলি জমি বিলীন হয়েছে নদীতে। চলতি বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নতুন করে কয়েকটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সারুটিয়া ইউনিয়নের বুরুড়িয়া গ্রামে এরই মধ্যে নদীতে চলে গেছে কয়েকশ বিঘা কৃষিজমি। ভাঙন ঠেকাতে কয়েকটি স্থানে জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, এতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ভাঙন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে অনেক পরিবার।

এদিকে উলুবাড়িয়া, মাজদিয়া, বন্দেখালী ও কাশিনাথপুর ঘাট এলাকায়ও নতুন করে শুরু হয়েছে নদীভাঙন। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় উলুবাড়িয়া এলাকায় এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি।

ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুর রহমান বলেছেন, ‘বছরের পর বছর ধরে জমি নদীতে চলে যাচ্ছে। সময়মতো কার্যকর ব্যবস্থা নিলে এত ক্ষতি হতো না। এখন দ্রুত স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা চাই।’

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শৈলকুপার বুরুড়িয়া, উলুবাড়িয়া, মাজদিয়া, বন্দেখালী ও কাশিনাথপুর ঘাট এলাকায় প্রায় সাড়ে ৫ কিলোমিটার নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে পাঁচটি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেশি। কয়েক বছরে এসব এলাকায় প্রায় ৬০০ একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেছেন, ‘নদীর গতিপথ পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরেই এ ভাঙন চলছে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী নদীশাসন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষপর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শীত মৌসুমে টেকসই ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করা যাবে।’

ঝিনাইদহশৈলকুপাগড়াই নদীভাঙনপানি উন্নয়ন বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ