Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইল

১৪৪ ধারার মধ্যে ফের সংঘর্ষ-ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৩:৫০
১৪৪ ধারার মধ্যে ফের সংঘর্ষ-ভাঙচুর

স্থানীয় বিরোধে টাঙ্গাইলের গোপালপুর ইউনিয়নের কয়েক বাড়িতে হামলার পর দেওয়া হয় আগুন। ছবি: আগামীর সময়

হামলা-ভাঙচুরে ফের উত্তপ্ত টাঙ্গাইলের দুই উপজেলার পাশাপাশি গ্রাম। ১৪৪ ধারার মধ্যেই আজ শুক্রবার সকালে ঘটেছে হামলার ঘটনা। আগুন দেওয়া হয়েছে কয়েকটি বাড়িতে। 

বৃহস্পতিবার থেকে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় চলছে সংঘর্ষ। প্রাণও গেছে একজনের। গত রাতে মাইকিং করে অস্ত্র নিয়ে জড়ো হওয়ার ঘোষণাও শোনা যায় গোপালপুর অংশে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকাল ৬টা থেকে গোপালপুরের নলীন ও জগৎপুরা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যেই সকালে দুই এলাকায় হামলার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় জগৎপুরার কয়েকটি বাড়িতে। থানা পুলিশসূত্রে জানা গেছে এ তথ্য।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার জগৎপুরা এবং পাশের গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে পুরোনো বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছেন জগৎপুরা গ্রামের কালাম তালুকদার (৬৫)।

এরপর গোপালপুর অংশের লোকজন রাতে মাইকিং করে হামলার জন্য প্রস্তুত হতে বলে। ‘শুক্রবার যার কাছে যে অস্ত্র আছে, তা নিয়ে নলিন বাজারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো’- মাইকিংয়ে বলা হয় এসব। এর জেরে রাতেই ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে এই আদেশ কার্যকর, বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া- জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার।

বিশৃঙ্খলা ঠেকাতে গোপালপুরের নলীন বাজার, গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল পুলিশ মোতায়েন আছে। দুই উপজেলায় এখন থমথমে পরিস্থিতি ও চাপা উত্তেজনা। ফের সংঘর্ষের প্রস্তুতি নিয়ে দুই পক্ষ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলছিলেন, দুই গ্রামের মধ্যে চলমান বিরোধটি মূলত একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে। কয়েক মাস আগে একটি দোকানে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। পরে বিভিন্ন সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। হঠাৎ আবারও সংঘাত শুরু হলো। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন গতরাতে বলেছেন, সংঘাত নিরসনে এলাকার রাজনৈতিক নেতা ও দুই গ্রামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

টাঙ্গাইলসংঘর্ষ১৪৪ ধারা
    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise