প্রাইভেট কারের গোপন চেম্বারে মিলল ইয়াবা, গ্রেপ্তার ১
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় ইমন হোছাইন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ইমন টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী গাড়িকে বিজিবির চেকপোস্টে থামানো হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে নিচের অংশে দুটি চারকোনা গোপন বক্সের সন্ধান পান বিজিবির সদস্যরা। সেখান থেকে ইয়াবা জব্দ করা হয় এবং চালক ইমনকে গ্রেপ্তার করা হয়।
অধিনায়ক হানিফুরের ভাষ্য, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





