মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

সংগৃহীত ছবি
গাঁজা কিনে খেতে গিয়ে পড়তে হয় নানান ঝক্কি-ঝামেলায়। সে-সব এড়াতেই নিজ বাড়িতে গাঁজার চারা লাগিয়েছেন এক যুবক।
মুন্সিগঞ্জে নিজ বাড়িতে গাঁজা গাছ রোপণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে মাদকবিরোধী এক অভিযানে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ শহরের উত্তর সিপাহীপাড়া এলাকার মৃত সিদ্দিক মাদবরের ছেলে।
পুলিশের ভাষ্য, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি দল অভিযান চালায় ডিঙ্গাভাঙ্গা, গোসাইবাগ, বিনোদপুর ও উত্তর সিপাহীপাড়া এলাকায়।
মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মমিনুল ইসলাম বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানিয়েছেন, বাইরে থেকে গাঁজা কেনার ঝামেলা এড়াতেই শখ করে গাছগুলো রোপণ করেছিলেন অভিযুক্ত।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



