Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিস, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২২:৩৯
সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিস, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রশাসন ও বিআরটি ‘র অভিযান— সংগৃহীত

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিস পরিচালনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি বাস সার্ভিসকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ সময় দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

জানা গেছে, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাস সার্ভিসের একাধিক কাউন্টার রয়েছে। এসব কাউন্টারে মঙ্গলবার বিকালে যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিআরটিএ।

অভিযানে অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিস পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের দায়ে জেদ্দা এক্সপ্রেস, লন্ডন এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস, বেঙ্গল পরিবহন ও প্যারাডাইস এক্সপ্রেসকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

বনের রক্ষকই ভক্ষক

১৮ আগস্ট ২০২৬

অভিযান শেষে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেছেন, ‘স্লিপার বাসের কোনো অনুমোদন নেই। আজকের অভিযান মূলত অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিস পরিচালনার বিরুদ্ধে। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসব বাস সার্ভিস বন্ধ না হলে গাড়ি জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে দুর্ঘটনার পর প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা। সম্প্রতি সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।

গত ৭ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।

এ দুর্ঘটনার পর সিলেটের দূরপাল্লার বাস সার্ভিস ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের তৎপরতা বাড়ে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কদমতলী এলাকায় অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

স্লিপার বাসজরিমানাসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী