Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশালে তথ্যমন্ত্রী

মন্ত্রীরও অনুভব মফস্বলে নেই সব ধরনের স্বাস্থ্যসেবা

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:২৬
মন্ত্রীরও অনুভব মফস্বলে নেই সব ধরনের স্বাস্থ্যসেবা

ছবি: আগামীর সময়

সোমবার দুপুর। অন্যদিনের চেয়ে একটু বেশি গরম। ফরমাল পোশাক ছেড়ে হালকা ব্রাউন কালারের পোলো শার্টে এলেন তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী জ‌হির উদ্দিন স্বপন। উদ্বোধন করলেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স। নিজের জেলার মন্ত্রীকে পেয়ে উদ্দীপ্ত বরিশালবাসী। দূরে উৎসুক জনতার ভিড়। অপেক্ষমাণ সাংবাদিকরা। তাদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী। তাকে লক্ষ্য করে তাক করা হয় একাধিক গণমাধ্যমের বুম। একে একে আসতে থাকে প্রশ্ন। কে কার আগে প্রশ্ন করবেন, কী প্রশ্ন রাখবেন, সেই নিয়ে ব্যস্ততা।

মফস্বলে বিভাগীয় জেলা পর্যায়ে সব ধরনের চিকিৎসাসেবা পাওয়া যায় না বলে অনুভব করলেন হাম-রুবেলার টিকা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী। বললেন, ‘জেলার সব হাসপাতালের চিকিৎসা সংকটের খবর রয়েছে আমাদের কাছে। সেই সংকট কীভাবে সমাধান করা যায়, সেই লক্ষ্যে কাজ করছি আমরা। মফস্বলে যাতে সব ধরনের চি‌কিৎসাসেবা পাওয়া যায়, সেদিক নিয়েও কাজ করছে সরকার।’

পুলিশ প্রটোকল তো ছিলই; সেই সঙ্গে মন্ত্রীর পাশে ছিলেন বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক ডা. শ‌্যামলকৃষ্ণ মণ্ডল, ডিসি খায়রুল আলম সুমন, সি‌ভিল সার্জন মনজুর এ এলাহী, পু‌লিশ সুপার এ জেড এম মোস্তা‌ফিজুর রহমানসহ আরও অনেকেই।
এরপরই পাল্টে যায় আলাপের প্লট। কথা শুরু হয় দেশের সবচেয়ে বড় সংকট ‘জ্বালানি তেল’ নিয়ে। বর্তমানে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। এমন মন্তব্য দিয়ে শুরু হয় মন্ত্রীর ক্ষোভ প্রকাশ। ‘রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বিএনপি সরকার। রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে উদ্ধার করা যাবে না’— মনে করেন তিনি।

জ্বালানি আমদানিনির্ভর একটি রুটিন তৈরি করেছিল বিগত সরকার। কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও হীন ব্যবসার স্বার্থে গ্যাস তোলার মতো কোনো কর্মসূচি নেয়নি তারা। এমন খেদোক্তির পাশাপাশি আক্ষেপের স্বর মন্ত্রীর, ‘আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালিসংক্রান্ত এ সমস্যায় পড়তে হতো না।’

শেষ হয় স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন কার্যক্রম। সেখান থেকে তথ্যমন্ত্রী উপস্থিত হন উপজেলা প‌রিষদে। উপজেলার কর্মকর্তাদের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভা ছিল নির্ধারিত। সভা শেষে বরিশালের ছেলে দেখতে যান তার স্মৃতিবিজড়িত বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর দী‌ঘি। সেখানে গিয়ে হয়তো একটু শীতল অনুভব করেন। আইরিশ কথাসাহিত্যিক উইলিয়াম জন ভেনভিল তার ‘দ্য সি’ উপন্যাসে যেমন বলেছিলেন, ‘অতীত আমার ভেতরে একটি দ্বিতীয় হৃদয়ের মতো স্পন্দিত হয়।’ তেমনটি জ‌হির উদ্দিন স্বপনের মনেও জেগেছিল কি না, জানা নেই কারও।

হামহাম-রুবেলাহামের টিকাটিকাদান কর্মসূচিটিকাদানবরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও