দেশে
ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি
হচ্ছে। বাড়ছে মৃত্যুও। বিশেষ করে সেপ্টেম্বর মাসে
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা
আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
স্বাস্থ্য
অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক তথ্য বিশ্লেষণে দেখা
যায়, চলতি বছরে এখন
পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪
জন। মারা গেছে ২১১
জন। এর মধ্যে শুধু
সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ২৫৮
এবং মারা গেছে ১১৪
জন। অর্থাৎ বছরের মোট আক্রান্ত ও
মৃত্যুর বড় একটি অংশই
ঘটেছ...