Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৯:৩৭
চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

জামায়াত নেতা নজরুল ইসলাম

নেত্রকোনায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সদর আমলী আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রদীপ।

অভিযুক্ত জামায়াত নেতার নাম নজরুল ইসলাম (৩৬)। তিনি সদর উপজেলার কয়ড়া গ্রামের বাসিন্দা। সদর উপজেলার বাংলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন একই এলাকার আ. হেকিমসহ আরও তিনজন। মামলার বাদী মো. রুবেল রানা (৩৯) কয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি ‘মেসার্স সন্ধি ট্রেডার্স’ নামে বালু, পাথর ও কয়লার ব্যবসা করেন।

আদালতে দাখিল করা অভিযোগে রুবেল রানা উল্লেখ করেছেন, ঢাকায় জুতা ব্যবসার পাশাপাশি নেত্রকোনায় বালু, পাথর ও কয়লার ব্যবসা করেন তিনি। দীর্ঘদিন ধরেই তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ জুলাই সন্ধ্যায় শহরের অজহর রোড এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন রুবেল রানা। সঙ্গে ছিলেন ম্যানেজার ও গাড়িচালক। যাওয়ার পথে তাদের গাড়ির গতিরোধ করেন একদল ব্যক্তি। পরে জোর করে মোক্তারপাড়া মাঠে নিয়ে যাওয়া হয় তাকে।

মামলায় উল্লেখ করা হয়, সেখানে নজরুল ইসলামসহ কয়েকজন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করলে দেওয়া হয় হত্যার হুমকি। ছিনিয়ে নেওয়া হয় তার পকেটে থাকা ২০ হাজার টাকা।

বাদীর অভিযোগ, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে চলে যান অভিযুক্তরা। যাওয়ার সময় বাকি টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পরদিন নজরুল ইসলাম মোবাইল ফোনে বাদীর প্রতিষ্ঠানের ম্যানেজারকে হুমকি দেন। পাশাপাশি ঘটনাস্থলের কাছের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ঘটনার আংশিক ফুটেজ ধারণ হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মশিউর রহমান।

তিনি বলেছেন, তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে মামলার বিস্তারিত বিষয়ে তিনি অবগত নন।

বিষয়টির পেছনে পারিবারিক বিরোধও থাকতে পারে বলে তার ভাষ্য।

আইনজীবী ইফুল ইসলাম প্রদীপ জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী চলবে মামলার পরবর্তী কার্যক্রম।

চাঁদাবাজিজামায়াত নেতাআদালতমামলাকারাগারনেত্রকোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা