Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রেশমশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ : ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৯
রেশমশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ : ভূমিমন্ত্রী

রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড চত্বরে অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: আগামীর সময়

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, ‘জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাজশাহী রেশম কারখানা ও রেশম বোর্ডের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। এ জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।’

ভূমিমন্ত্রী জানিয়েছেন, রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু করছে। ১৫টি পাওয়ার লুম চালুর পাশাপাশি আগামী দিনে আরও ২৫টি লুম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুই লাখ তুঁতচারা রোপণ এবং রেশম কারখানার ১৫টি পাওয়ার লুম চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ভূমিমন্ত্রী।


আরও পড়ুন

পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬ অক্টোবর ২০২৬

রাজশাহীর রেশমশিল্পের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মিজানুর রহমান বললেন, ‘ব্রিটিশ শাসনামল কিংবা তারও আগে সম্রাট আওরঙ্গজেবের সময়ে বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ বাংলার নিয়ন্ত্রণে ছিল। ঐতিহ্যবাহী মসলিন ও রেশমশিল্প ছিল এর অন্যতম ভিত্তি। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক চক্রান্ত ও অভ্যন্তরীণ ভুলের কারণে রাজশাহী রেশম কারখানা ক্ষতির মুখে পড়ে।’

তিনি জানান, রেশমশিল্পের পুনরুজ্জীবনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন্দল পরিহার করতে হবে। কারখানাটিকে অনেক মানুষের জীবিকার প্রধান উৎস হিসেবে বিবেচনা করে সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে যোগ্য কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

ভূমিমন্ত্রী কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বললেন, ‘প্রতিষ্ঠানটিকে একটি পরিবারের মতো পরিচালনা করতে হবে।’ 

সরকারের বিশেষ উদ্যোগ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী সিল্কের আন্তর্জাতিক সুনাম ও ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা এবং রেশম পণ্য ব্যবসায়ী মো. আসলাম সরকার।

অনুষ্ঠানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, কারখানার শ্রমিক, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রেশমশিল্পউদ্যোগরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

    নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা