রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাজশাহী রেশম কারখানা ও রেশম বোর্ডের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। এ জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।’ভূমিমন্ত্রী জানিয়েছেন, রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু করছে। ১৫টি পাওয়ার লুম চালুর পাশাপাশি আগামী দিনে আরও ২৫টি লুম চা...