Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মসিকের উদ্যোগে ৫ ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ময়মনসিংহ ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২০:০২
মসিকের উদ্যোগে ৫ ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ছবি: আগামীর সময়

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় নগরীতে পাঁচটি ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে বাঘমারা নগর মাতৃসদন কেন্দ্রে ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

বিএনএসবি চক্ষু হাসপাতালের আট সদস্যের একটি মেডিকেল টিম আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধ, চশমা ও লেন্স বিতরণ করা হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়।

এসময় উপস্থিত ছিলেন— বিএনএসবি চক্ষু হাসপাতালের সমন্বয়ক শরীফুজ্জামান পরাগ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথ প্রমুখ।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ওয়ার্ডের বাসিন্দারাও এ সুবিধার আওতায় আসবেন।

চক্ষু চিকিৎসা শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। ‘দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন সবসময় পাশে থাকবে’— এমন আশ্বাস দিলেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

চক্ষুচক্ষুসেবামসিকময়মনসিংহ সিটি করপোরেশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise