Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাকপ্রতিবন্ধী আলেমনের জন্য ঘর নির্মাণ করলেন বিএনপিকর্মী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৬:১২
বাকপ্রতিবন্ধী আলেমনের জন্য ঘর নির্মাণ করলেন বিএনপিকর্মী

ছবি: আগামীর সময়

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বাকপ্রতিবন্ধী আলেমন বেগমের (৫৫) জন্য নিজ খরচে বসবাসের উপযোগী ঘর নির্মাণ করে দিয়েছেন বিএনপিকর্মী ও হাকিমপুর পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছানাউল ইসলাম। তার এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

আজ শনিবার হাকিমপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাতনী (বিলপাড়া) গ্রামে গিয়ে দেখা যায়, আলেমন বেগমের টিনশেড ঘরের মেঝে পাকা করা হয়েছে। পাশাপাশি চারপাশে ইটের গাঁথুনি ও প্লাস্টারের কাজও শেষ করেছেন রাজমিস্ত্রিরা। এতে ঘরটি এখন বসবাসের উপযোগী হয়ে উঠেছে।

আলেমন বেগম ওই গ্রামের মৃত জমির উদ্দিনের মেয়ে। তিনি বাকপ্রতিবন্ধী এবং স্থানীয়দের কাছে ‘পাগলী’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে ছাতনী চৌমুহনী বাজারে ঝাড়ু দেওয়ার কাজ করে, দোকানদারদের সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার টাকায় তার জীবন চলে।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম জানিয়েছেন, বর্ষাকালে আলেমনের পুরনো ভাঙা ঘরে পানি উঠত। ইঁদুরের গর্ত থাকায় সেখানে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ছানাউল ইসলাম নিজের অর্থায়নে ঘরের মেঝে পাকা করে এবং টিনশেড ঘরটি সংস্কার করে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন।

একই এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম বলেছেন, ‘আলেমন অত্যন্ত অসহায় একজন মানুষ। তার একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল। ছানাউল ইসলামের উদ্যোগে সেই প্রয়োজন পূরণ হয়েছে, যা গ্রামবাসীর জন্যও আনন্দের বিষয়।’


আরও পড়ুন

শাহজালাল মাজারের দানের টাকা গোনা শুরু

১১ জুলাই ২০২৬

ছানাউল ইসলাম জানিয়েছেন, আলেমন দীর্ঘদিন ধরে এলাকার বাজারে ঝাড়ু দেওয়ার কাজ করেন। বিভিন্ন প্রয়োজনে তার কাছে সাহায্যের জন্য আসতেন। এর আগে তিনি আলেমনের প্রতিবন্ধী ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন। অনেক দিন ধরেই তার জন্য একটি ভালো ঘর নির্মাণের পরিকল্পনা ছিল। আর্থিক সীমাবদ্ধতার কারণে কিছুটা সময় লাগলেও আগে থেকেই নির্মাণসামগ্রী সংগ্রহ করে রেখেছিলেন। পরে রাজমিস্ত্রি দিয়ে ঘরের মেঝে পাকা, ইটের গাঁথুনি ও প্লাস্টারের কাজ সম্পন্ন করেন।



তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে ওই ঘরে বিদ্যুৎ, একটি টিউবওয়েল ও ল্যাট্রিনের ব্যবস্থাও করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তার ভাষ্য, দলের একজন কর্মী হিসেবে এলাকার অসহায় এই প্রতিবন্ধী নারীর পাশে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকবেন।

হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেছেন, ‘ছানাউল ইসলাম পেশায় একজন সাধারণ কৃষক হলেও তিনি উদার মনের মানুষ। তার এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।’

তিনি জানান, পৌর বিএনপির পক্ষ থেকেও আলেমন বেগমের ঘরে দ্রুত বিদ্যুৎ, টিউবওয়েল ও ল্যাট্রিনের ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

দিনাজপুরমানবিক সাহায্যবিএনপি কর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে