Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভিডিও দেখাতেই ঘুষের টাকা ফেরত, তদন্তের মুখে পিডিবি কর্মচারী

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫
ভিডিও দেখাতেই ঘুষের টাকা ফেরত, তদন্তের মুখে পিডিবি কর্মচারী

ভিডিও থেকে নেওয়া ছবি। সংগৃহীত ছবি

হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারীর বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ঘটনার ভিডিও কর্মকর্তাদের দেখানো হলে ঘুষের টাকা ফেরতও দেন অভিযুক্ত নাজমা আক্তার। তিনি হবিগঞ্জ পিডিবি কার্যালয়ের অফিস সহায়ক।

অভিযোগকারী সদর উপজেলার শায়েস্তানগর এলাকার মোফাজ্জল হোসেন ইমন জানালেন, নতুন আবাসিক সংযোগ নিতে গত সোমবার তিনি পিডিবির কার্যালয়ে যান। এর জন্য নির্ধারিত ফি প্রায় ৫০০ টাকা বলে জানতেন তিনি। তবে নাজমা তার কাছে ৪ হাজার ৫০০ টাকা দাবি করেন। একই দাবি করেন আরও কয়েকজন কর্মচারী। পরে মোফাজ্জল চলে যান।

মঙ্গলবার ফের ওই অফিসে গিয়ে সাড়ে ৪ হাজার টাকা দিয়েই সংযোগ নিতে চান বলে নাজমাকে জানান তিনি। ওই টাকা দেওয়ার ঘটনা কৌশলে মোবাইল ফোনে ভিডিও করেন বলে জানান মোফাজ্জল। 

আরও পড়ুন

কর্মকর্তাদের এক টাকাও ঘুষ দেবেন না

১৪ সেপ্টেম্বর ২০২৬

তিনি বললেন, বেলা ১২টার দিকে পিডিবি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদকে দেখান ভিডিওটি। তা দেখেই ঘুষের টাকা ফেরত দিতে নাজমাকে নির্দেশ দেন তিনি। প্রকাশ্যেই পুরো টাকা ফেরত দেন নাজমা।

কয়েকজন গ্রাহক তখন অভিযোগ তোলেন- বিদ্যুৎ সংযোগের লোড প্রতি কিলোওয়াট বাড়াতে ৪৮৫ টাকা ফি দিতে হয়। কিন্তু পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের একটি সিন্ডিকেট প্রতি ইউনিটে অতিরিক্ত ১ থেকে ২ হাজার টাকা করে নেন। ঘুষের টাকা ফেরত দেওয়ার সময় এ বিষয়টিও আলোচনায় আসে।

নির্বাহী প্রকৌশলী মঞ্জুর বলেছেন, ‘বাড়তি টাকা নেওয়ার ঘটনা ভিডিওর মাধ্যমে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আরও যেসব অভিযোগ রয়েছে, তা তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। নাজমার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জপিডিবি অফিসবিদ্যুৎঘুষদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই