Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উৎসবমুখর পরিবেশে চলছে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৫:২৪
শেয়ার করুন:
উৎসবমুখর পরিবেশে চলছে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন চা শ্রমিকরা। আজ শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজারের কমলগঞ্জসহ দেশের সব চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই নারী-পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকাল থেকে বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রে দেখা গেছে, তীব্র শীত উপেক্ষা করে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন শ্রমিকরা। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বাগান এলাকা।

শ্রমিক ভোটাররা জানিয়েছেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নিজেদের ন্যায্য দাবিদাওয়া ও অধিকার আদায়ে শক্তিশালী নেতৃত্বের অভাব অনুভব করছিলেন তারা। এবার ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে চান।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রায় ১ লাখ ৪৫ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদ, সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েতের ৬০০টির বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কমলগঞ্জ উপজেলার ২৩টি পঞ্চায়েতে মোট ভোটার ১৪ হাজার ৪৩০ জন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি চা বাগানের ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স মাঠে টহল দিচ্ছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ননির্বাচনমৌলভীবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির