Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটের পাথর কোয়ারির ভাগ্য নির্ধারণ ৭ মে, অপেক্ষায় শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ২০:৩৮
সিলেটের পাথর কোয়ারির ভাগ্য নির্ধারণ ৭ মে, অপেক্ষায় শ্রমিকরা

ছবি: আগামীর সময়

সিলেট অঞ্চলে দীর্ঘদিন বন্ধ থাকা পাথর কোয়ারিগুলোর ভবিষ্যৎ নির্ধারণে আগামী ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ সভা। সভায় কোয়ারিগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে নির্ধারিত হবে করণীয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০৮ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে সংশ্লিষ্ট ভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সভাটি আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসকরা।

উচ্চ আদালতের নির্দেশনায় পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এর ফলে এসব এলাকার শ্রমিক, পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাপকভাবে। অনেকেই বেকার হয়ে পড়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা কোয়ারি চালুর দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, কার্যক্রম বন্ধ থাকায় জীবিকা সংকট তৈরি হয়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও পড়ছে নেতিবাচক প্রভাব।

অন্যদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত পাথর উত্তোলন পাহাড় ও নদী এলাকার পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।

এমন পরিস্থিতিতে আসন্ন বৈঠককে ঘিরে কোয়ারিনির্ভর শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। তারা আশা করছেন, পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে একটি টেকসই সমাধানের মাধ্যমে কোয়ারি কার্যক্রমি আবার চালুর বিষয়ে আসবে ইতিবাচক সিদ্ধান্ত।

সিলেটপাথর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে

    সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ি, কোন কারণে