Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুলিশের গাড়ি ভাঙচুর মামলা

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক মেয়র আইভীর অব্যাহতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯
আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক মেয়র আইভীর অব্যাহতি

আজ সকালে নারায়ণগঞ্জের আদালতে হাজিরা দিতে আসেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: আগামীর সময়

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজির হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুনানি শেষে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে সশরীরে হাজির হন তিনি। শুনানিতে তার পক্ষে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়। আদালতকে জানানো হয়েছে, আইভী দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এসব বিষয় বিবেচনায় তার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি চাওয়া হয়।

তিনি আরও জানিয়েছেন, পূর্ণাঙ্গ শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেছেন আদালত। এর ফলে মামলার চার্জশিট দাখিল এবং বিচারিক আদালতে স্থানান্তর হওয়া পর্যন্ত আইভীর পরিবর্তে আদালতে হাজিরা দিতে পারবেন তার আইনজীবী। তবে বিচার শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে তাকে।

আরও পড়ুন

লাল শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের

২৮ জুলাই ২০২৬

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আমি নির্দোষ হয়েও অপরাধীর মতো অবস্থায় আছি। সবসময় নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। এর বিচার আল্লাহ করবেন। আমার নারায়ণগঞ্জবাসী সব দেখছে।’

সংক্ষিপ্ত এ মন্তব্যের পর পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে দেওভোগে নিজের বাসার উদ্দেশে রওনা হন। এদিন সকাল থেকেই আদালত চত্বরে তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিতি ছিল। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায়ও আসামি করা হয়। পরবর্তী সময়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা আরও ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৪ জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন কারাবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

ডা. সেলিনা হায়াৎ আইভীনারায়ণগঞ্জআদালতহাজিরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে