ঘুমের মধ্যে সাপের কামড়, পরদিন কিশোরের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কিশোরের নাম মামুন বেপারী (১৭)।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, গত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মামুন। রাতের বেলা কোনো এক সময় তাকে ছোবল দেয় সাপ। আজ বৃহস্পতিবার সকালে বাড়িতেই মারা যায় মামুন।
ঘটনা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন তালুকদার।




