Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজীপুরে পুলিশ বক্সের ভেতরে সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২০:১২
গাজীপুরে পুলিশ বক্সের ভেতরে সাংবাদিকের ওপর হামলা

ছবি: আগামীর সময়

গাজীপুরে পুলিশ বক্সের ভেতরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) বিকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক হোসেন আলী বাবু স্টার নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর জুয়েল (২৫) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি নরসিংদী জেলায় বলে জানা গেছে।

গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, সাংবাদিক হোসেন আলী বাবু বিশ্রাম নেওয়ার জন্য ট্রাফিক পুলিশ বক্সে প্রবেশের আগে মহাসড়কে একটি লাইভ সম্প্রচার করছিলেন।

কিছুক্ষণ পর এক ব্যক্তি সেখানে প্রবেশ করে তাকে লাইভ সম্প্রচার সম্পর্কে প্রশ্ন করেন এবং একপর্যায়ে তার ওপর হামলা চালান।

তারিকুল ইসলাম আরও জানালেন, হামলাকারী ক্যামেরার ট্রাইপড ছিনিয়ে নিয়ে সাংবাদিকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

কর্তব্যরত সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর তাজ উদ্দিন তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে সাংবাদিককে উদ্ধার করেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন বলে জানান তিনি।

সাংবাদিক হোসেন আলী বাবু বলেছেন, ‘আমি চান্দনা চৌরাস্তা মোড়ে লাইভে যুক্ত ছিলাম। এ সময় ওই যুবক পেছন থেকে বারবার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। লাইভ শেষ করে পুলিশ বক্সে বসে স্ক্রিপ্ট লেখার সময় সে আমার নাম জিজ্ঞাসা করে। পরে জানতে চায়, আমি কেন তার নামে রিপোর্ট করেছি। প্রকৃতপক্ষে আমি তাকে চিনি না এবং তার নামে কোনো রিপোর্টও করিনি। একপর্যায়ে সে ক্যামেরার ট্রাইপড দিয়ে আমার মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে আমি মাথা, ঘাড় ও মুখমণ্ডলে আহত হই।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেছেন, হামলাকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ বক্সের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জেলার সাংবাদিক সমাজ ও সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাজীপুরপুলিশ বক্সসাংবাদিকের ওপর হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ