Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাকসামে ১৮ ঘণ্টার মধ্যে ১৪ ঘণ্টাই বিদ্যুৎবিহীন, জনদুর্ভোগ চরমে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:১২
লাকসামে ১৮ ঘণ্টার মধ্যে ১৪ ঘণ্টাই বিদ্যুৎবিহীন, জনদুর্ভোগ চরমে

সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসামে গত ১৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ ঘণ্টায় ছিল না বিদ্যুৎ। এতে জনজীবন পড়েছে চরম ভোগান্তিতে। একাধিক দফায় বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে এলাকায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

মঙ্গলবার সকাল ৭টার দিকে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে প্রথমবার দেখা যায় বড় ধরনের বিঘ্ন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্র এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও দীর্ঘ সময় মেলেনি কোনো সমাধান। প্রায় ৭ ঘণ্টা পর দুপুর সোয়া ১টার দিকে স্বাভাবিক হয় বিদ্যুৎ সংযোগ।

তবে বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টি ও বাতাসের মধ্যেই আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। পরে সন্ধ্যা পৌনে ৭টায় বিদ্যুৎ ফিরে এলেও রাত পৌনে ৯টার দিকে পুনরায় বিভ্রাট দেখা দেয়। অবশেষে রাত ১টার দিকে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ।

বারবার বিদ্যুৎ আসা-যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, সামান্য বাতাস বা আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ চলে যায় এবং অনেক সময় দীর্ঘক্ষণ আর ফিরে আসে না। এতে বাসাবাড়ির বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশনসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, জুলাই মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার লাকসাম সদর দপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লাবিদ্যুৎ বিভ্রাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ