গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণে দুই আসামির যাবজ্জীবন
গোপালগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি
গোপালগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।
আসামিরা হলেন, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস ও কল্পনা বিশ্বাস। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. তৌফিকুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, উজ্জ্বল বিভিন্ন সময় ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় কল্পনা বিশ্বাস পিঠার লোভ দিয়ে মেয়েটিকে ডেকে ঘরে নেন। সেখানে তাকে ধর্ষণ করেন কল্পনার প্রতিবেশী উজ্জ্বল।
১০ অক্টোবর কাশিয়ানী থানায় মামলা করেন মেয়েটির মা।
রায়ে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও এক লাখ টাকা এবং অন্য আসামি কল্পনাকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।



