Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীর বাঁধে ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৫:১৪
কমলগঞ্জে ধলাই নদীর বাঁধে ভাঙন, পানিবন্দি  ১০ হাজার মানুষ

কমলগঞ্জের ধলাই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। ছবি: আগামীর সময়

অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। বন্যায় তলিয়ে গেছে আউশ ফসলের মাঠ। 

স্থানীয়রা জানালেন, গতকাল বুধবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে মখাবিল, গোলের হাওর, ভাণ্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেতইগাঁও, ভানুবিল, ঘোড়ামারা গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

ভাণ্ডারিগাঁও উচ্চ বিদ্যালয়, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক নির্বাচনী ও অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। নদীভাঙনের ফলে এসব বিদ্যালয়ের কক্ষে পানি ঢুকে পড়েছে।


আরও পড়ুন

বিজয়ের বিদায়ী সিনেমা মুক্তি পাচ্ছে কবে?

০৯ জুলাই ২০২৬



স্থানীয়রা অভিযোগ করেন, ধলাই নদীর মখাবিলের যে অংশ ভেঙেছে, তা অনেক আগে থেকেই ভাঙা ছিল। পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ করলে এত ক্ষতি হতো না। বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। আউশ ধান ও বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজুর রহমান জানালেন, গতকাল রাত ১০টার দিকে ধলাই নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় ১০০ মিটারের মতো ভেঙেছে। মানুষ কষ্টে আছে। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে ধলাই নদীর পানি বেড়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেছেন, ‘বিএসএফের বাধায় মখাবিলের ভাঙা অংশটুকুর কাজ করানো সম্ভব হয়নি। বাধার মুখে যেটুকু কাজ করা গেছে, তাই করা হয়েছে।’

কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বললেন, ‘বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যতটুকু শুকনো খাবার সরবরাহ করা প্রয়োজন, আমরা তাই করব। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে বন্যার্থদের সব ধরনের সহযোগিতা করা হবে।’


ধলাই নদীবাঁধমৌলভীবাজারকমলগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    advertiseadvertise