Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৩০০ কেজির সেই ‘নেইমার’ বিক্রি হলো ৮ লাখে

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৬:২১
১৩০০ কেজির সেই ‘নেইমার’  বিক্রি হলো ৮ লাখে

৮ লাখে বিক্রি হয়েছে ‘নেইমার’। ছবি: আগামীর সময়

ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের অভয়নগরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ১৩০০ কেজি ওজনের বিশালাকৃতির ষাঁড় ‘নেইমার’ শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৮ লাখে। পুরান ঢাকার এক ব্যবসায়ী ষাঁড়টি কিনেছেন কোরবানির জন্য। গতকাল রবিবার ষাঁড়টি বিক্রি করা হয়।

অভয়নগর উপজেলার ডাঙ্গামশিহাটি গ্রামের খামারি নিরাঞ্জন পাড়ের খামারে লালন-পালন করা ফ্লেকভি জাতের এই শিংবিহীন ষাঁড়টি তার বিশাল দেহ ও ব্যতিক্রমী চুলের স্টাইলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে মিল রেখে এর নাম রাখা হয়েছিল ‘নেইমার’।

প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ষাঁড়টির ওজন প্রায় ১৩০০ কেজি বা ৩৩ মণ। খামারি নিরাঞ্জন পাড়ে গত তিন বছর ধরে বিশেষ যত্নে গরুটিকে লালন-পালন করেছেন।


আরও পড়ুন

যশোরের হাট কাঁপাচ্ছে ১৩০০ কেজির ‘নেইমার’

২৪ মে ২০২৬


খামারি নিরাঞ্জন জানিয়েছেন, প্রতিদিন খৈল, খড়, ভুট্টার গুঁড়া ও দেশি সবুজ ঘাস খাওয়ানো হতো গরুটিকে। পুষ্টির জন্য মাঝে মাঝে খুদ চালের গরম ভাতও দেওয়া হতো। প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার খেত ‘নেইমার’।

শুধু খাবার নয়, গরুটির পরিচর্যাতেও ছিল বাড়তি আয়োজন। গোয়ালঘরে কার্পেট বিছিয়ে রাখা, ২৪ ঘণ্টা ফ্যান চালু রাখা এবং নিয়মিত গোসল করানোর ব্যবস্থা ছিল তার জন্য।

নিরাঞ্জন পাড় বলেছেন, ‘নেইমার আমার পছন্দের খেলোয়ার আর সেকারণেই নাম রাখা হয়েছিল ‘নেইমার’। গত তিন বছরে খুব যত্নে লালন-পালন করেছিলাম ষাঁড়টিকে।এতে প্রায় ৮ লাখ টাকার মতো খরচ হয়েছে। সে হিসেবে ৮ লাখে বিক্রিতে তেমন লাভ হয়নি তবে আমি খুশি।’

নিরাঞ্জন পাড়ের স্ত্রী ইতি পাড় বলেছেন, ‘ছোটবেলা থেকেই সন্তানের মতো করে গরুটিকে বড় করা হয়েছে। প্রাকৃতিক উপায়ে লালন-পালনের কারণে গরুটির স্বাস্থ্য ও স্বভাব দুটোই ভালো ছিল।’

কোরবানির হাট শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নেইমার’ ভাইরাল হয়ে যায়। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ শুধু একনজর দেখতে খামারে ভিড় করতেন।

স্থানীয়দের মতে, বিশাল আকৃতি, শান্ত স্বভাব এবং ব্যতিক্রমী চেহারার কারণে ‘নেইমার’ এবার যশোর অঞ্চলের অন্যতম আলোচিত কোরবানির পশুতে পরিণত হয়েছিল।

নেইমার৮ লাখবিক্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার