Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরের হাট কাঁপাচ্ছে ১৩০০ কেজির ‘নেইমার’

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২০:৪৬
যশোরের হাট কাঁপাচ্ছে ১৩০০ কেজির ‘নেইমার’

সংগৃহীত ছবি

সুউচ্চ দেহ। আকর্ষণীয় গঠন। মাথায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো চুলের বিশেষ স্টাইল! শুরুর বর্ণনা পড়লে মনে হবে বিশ্বখ্যাত কোনো ফুটবলারের কথা বলছি। আসলে, না। বলছি, কোরবানির হাট কাঁপাতে আসা এক রাজকীয় ষাঁড়ের কথা।

ঈদকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলায় প্রস্তুত করা শিংবিহীন বিশালাকৃতির এই ফ্লেকভি জাতের ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নেইমার’।

৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ‘জীবন্ত পাহাড়ের’ ওজন বর্তমানে প্রায় ১৩০০ কেজি (৩৩ মণ)। আর মাঠের নেইমার যেমন চড়া দামে ট্রান্সফার হন, তেমনি এই ‘নেইমার’-এর দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা!

অভয়নগর উপজেলার ডাঙ্গামশিহাটি গ্রামের খামারি নিরাঞ্জন পাড়ে গত তিন বছর ধরে অত্যন্ত আদর-যত্নে এই বিশাল তারকাকে লালন-পালন করেছেন।

সুউচ্চ দৈহিক গঠন আর মাথার সামনের অংশে ভিন্নধর্মী হেয়ার স্টাইলের কারণে সহজেই এটি অন্য সব গরুর থেকে আলাদা নজর কাড়ছে।

তবে ফুটবল মাঠের নেইমার একটু ছোঁয়া পেলেই পড়ে যাওয়ার জন্য আলোচনায় এলেও, অভয়নগরের এই ‘নেইমার’ কিন্তু স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত ও ভদ্র।

শান্ত প্রকৃতির হওয়ায় বেশিরভাগ সময়ই তাকে কোনো দড়ি ছাড়াই খামারের আশপাশে বুক ফুলিয়ে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়।

খামারি নিরাঞ্জন পাড়ে জানান, নেইমারের প্রতিদিনের ডায়েট চার্টও বেশ রাজকীয়। তার খাদ্য তালিকায় থাকে খৈল, খড়, ভুট্টার গুঁড়া ও দেশি সবুজ ঘাস। পুষ্টির চাহিদা মেটাতে মাঝে মাঝে তাকে খুদ চালের গরম ভাতও মেন্যু হিসেবে দেওয়া হয়। সব মিলিয়ে এই তারকা ষাঁড়টি প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার গ্রহণ করে।

শুধু খাবারই নয়, নেইমারের লাইফস্টাইল দেখলে যে কেউ হিংসা করতে পারেন! তার আয়েশি ঘুমানোর জন্য গোয়ালঘরের মেঝেতে বিছানো হয়েছে নরম ও আরামদায়ক কার্পেট। তীব্র গরম থেকে স্বস্তি দিতে ২৪ ঘণ্টাই তার মাথার ওপর ঘোরে বৈদ্যুতিক ফ্যান এবং নিয়ম করে প্রতিদিন দুবার রাজকীয় গোসল করানো হয়।

খামারি নিরাঞ্জন পাড়ের স্ত্রী ইতি পাড়ে হাসিমুখে জানান, ছোটবেলা থেকেই এই ষাঁড়টিকে তারা নিজেদের সন্তানের মতোই পরম মমতায় বড় করেছেন। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে লালন-পালন করায় এর স্বাস্থ্য যেমন ‘ফিট’, তেমনি এর মেজাজও খুব ‘কুল’।

গরুটির মালিক নিরাঞ্জন পাড়ে জানান, কোরবানির হাট শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আদরের নেইমার ‘ভাইরাল’ হয়ে গেছে। এই বিশালাকৃতির ষাঁড়টিকে একনজর দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে কৌতূহলী মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

যশোর জেলা ও স্থানীয় পশুর হাটগুলোতে এবার বহু বড় গরুর সরবরাহ থাকলেও, রাজকীয় চলন আর সেলিব্রেটি চুলের কারণে এই ‘নেইমার’ ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।


নেইমারযশোরের হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন