Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৫:২৮
শেয়ার করুন:
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

সংগৃহীত ছবি

খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ২০২৭ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন উপলক্ষে এ গণবিজ্ঞপ্তি জারি করেছেন খুলনার জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এ নবায়ন কার্যক্রমের আওতায় আসবেন। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং প্রতিষ্ঠানের লাইসেন্সও নবায়ন করা হবে।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত ফি (ভ্যাট ও উৎস করসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। নবায়নের সময় চালানের মূল কপি এবং লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় অথবা সেফ কিপিংয়ে জমা থাকলে সংশ্লিষ্ট রশিদ প্রদর্শন করতে হবে।

নবায়নের আবেদনের সঙ্গে লাইসেন্সধারীর মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, মূল লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। এ ছাড়া গত বছরের লাইসেন্স নবায়নের আগে ব্যবহৃত ও অবশিষ্ট সব গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিল করা জিডির কপি জমা দিতে হবে। গোলাবারুদের হিসাব ও জিডির কপি সঠিকভাবে প্রদান না করলে লাইসেন্স নবায়ন করা হবে না।

বিজ্ঞপ্তিতে উপজেলাভিত্তিক নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। কয়রা ও পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবায়ন করতে পারবেন। বাটিয়াঘাটা ও দাকোপ উপজেলার জন্য ৬ ডিসেম্বর, ডুমুরিয়া ও ফুলতলার জন্য ৭ ডিসেম্বর এবং রূপসা ও তেরখাদার জন্য ৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া খুলনা মহানগরীর খুলনা সদর ও লবণচরা থানা এলাকার লাইসেন্সধারীরা ৯ ডিসেম্বর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকার লাইসেন্সধারীরা ১০ ডিসেম্বর এবং দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকার লাইসেন্সধারীরা ১৩ ডিসেম্বর নবায়ন করতে পারবেন। আড়ংঘাটা ও হরিণটানা থানা এলাকার জন্য ১৪ ডিসেম্বর এবং দিঘলিয়া উপজেলার জন্য ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়া অন্যান্য এলাকার লাইসেন্স নবায়ন কার্যক্রম খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখার ২২০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।

নির্ধারিত তারিখে নবায়ন করতে না পারা লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানার ২২০ নম্বর কক্ষে লাইসেন্স নবায়নের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবায়ন কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ফি জমার চালান এবং আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসংক্রান্ত হিসাবসহ সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য লাইসেন্সধারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনাআগ্নেয়াস্ত্রলাইসেন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে