Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার নেপথ্যে কী

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২২:০৬
সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার নেপথ্যে কী

ছবি: আগামীর সময়

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সদর মডেল থানার মাঝামাঝি স্থানে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সারজিস আলম ও এনসিপির হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ কয়েকজন আহত হয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সকালে জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ‘জুলাই জাগরণ’ পদযাত্রায় অংশ নেন। সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পথসভায় বক্তব্য দিয়েছেন। সেখান থেকে সার্কিট হাউজে ফেরার পথে হামলার শিকার হন।

এনসিপির নেতারা জানাচ্ছেন, আজমিরীগঞ্জ ও হবিগঞ্জের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ফেরার পথে হামলার ঘটনা ঘটে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন লোক এনসিপি নেতাদের মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর করছে। ভেতরে ছিলেন নেতারা। পরে তাদেরও নামিয়ে মারধর করা হয়। এ সময় ছবি তুলতে যাওয়া নাহিদ আহমেদ নামে এক সাংবাদিককে মারধর করে হামলাকারীরা।

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ নেতাকর্মীরা সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার ভেতরে আশ্রয় নেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় আধাঘণ্টা পর হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে কয়েকশ’ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।

এ সময় একদিকে একদল লোক ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। অন্যদিকে পুলিশের নিরাপত্তায় যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সারজিস আলমের দাবি, হুইপ জি কে গউছের ক্যাডার বাহিনী ও ছাত্রদলের ক্যাডাররা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এতে এক কর্মীর একটি চোখ নষ্ট হয়েছে। মেয়র পদপ্রার্থী মুবিনের হাত ভেঙে গেছে। তিনি নিজেও হাতের আঙুলে আঘাত পেয়েছেন।

তার ভাষ্য, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা সার্কিট হাউজে ছিলেন।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হামলার নেপথ্যে যে কারণ

হবিগঞ্জের দিনভর কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেছিলেন, ওসমান হাদীসহ সব শহীদের হত্যার বিচার ও দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ১ হাজার ৪০০ শহীদের রক্তের ওপর পা রেখে তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন।

বিচার থেকে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের আগে যাদের কাছ থেকে সরকার টাকা নিয়েছিল, এখন তাদের চাঁদাবাজির সুযোগ করে দেওয়া হচ্ছে। অসৎ ব্যক্তিদের বিভিন্ন পদে বসিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার লাইসেন্স দেওয়া হচ্ছে।

তার দাবি, ‘তারা রাতে মাদক ব্যবসা করে আর দিনে চাঁদাবাজি করে। যাদের প্রশ্রয় দিয়ে তারেক রহমান নিজের পায়েই কুড়াল মারছেন।’

এনসিপির এই নেতা বললেন, তারা নব্য ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার শপথ নিয়েছেন। এনসিপিকে টাকা দিয়ে কেনা যাবে না, কারণ দলটি জনগণের পক্ষে দাঁড়িয়েছে।

‘দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনার আমলে দেওয়া মিথ্যা মামলায় শুধু বিএনপি নেতাদের খালাস দেওয়া হচ্ছে, অন্যদের কারাগারে রাখা হচ্ছে।’— অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নব্য ফ্যাসিবাদ রুখতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে নয়, শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই নেতা।

পরিচয় প্রকাশ না করার শর্তে হবিগঞ্জ জেলা ছাত্রদলের এক নেতা দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বললেন, ছাত্রদলের একটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেট বিভাগীয় ছাত্রদলের এক নেতা হবিগঞ্জে এসেছিলেন। এ কারণে নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে এনসিপির কর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে পরিস্থিতির অবনতি ঘটে।

তার দাবি, এরপরও ছাত্রদলের সিনিয়র নেতারা জুনিয়র নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন।

নাসির-সারজিসহামলাপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী