হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সদর মডেল থানার মাঝামাঝি স্থানে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।এ ঘটনায় সারজিস আলম ও এনসিপির হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ কয়েকজন আহত হয়েছেন।নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সকালে জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ‘জুলাই জাগরণ’ পদযাত...