গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় চালকের সহকারী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় পিকআপচালকের সহকারীর মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রবীর (৪০) নামে পিকআপচালকের সহকারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ বিজয়পাশা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রবীর মারা যান।
তিনি জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






