Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ভাড়া নৈরাজ্য’, ২ শতাধিক থ্রি হুইলার আটক শিক্ষার্থীদের

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৬:৪৪
‘ভাড়া নৈরাজ্য’, ২ শতাধিক থ্রি হুইলার আটক শিক্ষার্থীদের

বরিশাল নগরীজুড়ে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ২ শতাধিক থ্রি হুইলার আটকে রাখা হয়।

আজ রবিবার সকালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে কলেজের সামনের সড়কে শতবর্ষ গেট ও মসজিদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মাসখানেক ধরে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক এবং সিএনজি ও এলপিজিচালিত থ্রি হুইলারে ভাড়া নৈরাজ্য দেখা দেয়। ন্যায্য ভাড়ার পরিবর্তে খেয়াল খুশি মতো দ্বিগুণ ভাড়া আদায় করছিল এসব যানবাহনের চালকরা। এ নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীদের দ্বন্দ্ব হচ্ছিল। এমনকি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে।

বিষয়টি নিয়ে সিটি প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও আসেনি ফল। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। বিকাল নাগাদ আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসার পাশাপাশি তিন চাকার যানগুলো ছেড়ে দিয়েছেন।

অর্থনীতি বিভাগের ছাত্র সাইফুল্লাহ বললেন, শতবর্ষ গেট ও মসজিদ গেটে শিক্ষার্থীরা থ্রি হুইলার চালকদের কাছে ভাড়া জিজ্ঞাসা করেছে। যারা ন্যায্য ভাড়া নিয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, আর যারা অযৌক্তিক ভাড়া আদায় করছে তাদের গাড়ি ক্যাম্পাসের মধ্যে আটকে রাখা হয়েছে। শতবর্ষ গেট ও মসজিদ গেট মিলিয়ে ২ শতাধিক থ্রি হুইলার যানবাহন আটকে রাখা হয়েছে।

দর্শন বিভাগের ছাত্র জাকারিয়া সোহেলের মন্তব্য, বরিশাল নগরীতে তিন চাকার যানবাহনে পূর্বে সর্বনিম্ন ভাড়া ছিল ৫ টাকা এবং সর্বোচ্চ ১৫ টাকা। সেখানে এখন সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ২৫ টাকা। চালকরা নিজেদের মতো ভাড়া বাড়িয়ে বিশেষ করে শিক্ষার্থীদের জিম্মি করছে। এই সমস্যা দীর্ঘদিন ধরে চললেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই।

ইজিবাইকচালক বদরুদ্দোজার অভিযোগ, দিনে ইজিবাইক মালিককে ৫০০ টাকা ভাড়া দিতে হয়। সকালবেলা একটা ট্রিপ দেওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি আটকে রাখা হয়। আজ আমি বাসায় কী বাজার করব, আর মালিককে কোন জায়গা থেকে টাকা দেব জানি না।

সিএনজি থ্রি হুইলার চালক সামসুল আলমের দাবি, যারা সরকারি চাকরি করে তাদের বেতন তো বছরে বছরে বাড়ে। তাদের বাড়িতে বাজার করতে সমস্যা হয় না। কিন্তু ৫ টাকা ভাড়ায় ১৫/২০ বছর ধরে যাত্রী পরিবহন করছি। এত বছর পর এসে আমরা ভাড়া বাড়িয়েছে পেটের দায়ে।

ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেছেন, সোমবার সকাল ১১টার মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে গিয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যান চলাচল কিছুটা সমস্যা হয়েছিল। সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

থ্রি হুইলারবরিশালব্রজমোহন কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন