বরিশালের শতবর্ষী ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। নানা সংকটের মুখে বেহাল অবস্থা প্রতিষ্ঠানটির। প্রতিনিয়ত নানা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও মিলছে না সুফল। ভবনগুলোর রুগ্ণ দশা। ঝুঁকিপূর্ণ ছাত্রাবাসগুলোতে ঠাঁই শিক্ষার্থীদের। শিক্ষা মন্ত্রণালয়ে কলেজের সংকট নিরসনে ১৪৯ কোটি ৯০ লাখ টাকার বরাদ্দ চেয়ে আবেদন জমা দিয়েছে কর্তৃপক্ষ। তাতেও মেলেনি কোনো জবাব। সর্বশেষ প্রধানমন্ত্রীর দ্বারস্থ কলেজ প্রশাসন। কলেজ সূত্র জানায়, বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ শিক্ষার্থী এই কলেজে। স্নাতক ও স্না...