Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তেঁতুলিয়ার পাড়ে দাঁড়িয়ে আজও হারানো ভিটার স্মৃতি খোঁজেন নুর নাহার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৩:২৬
তেঁতুলিয়ার পাড়ে দাঁড়িয়ে আজও হারানো ভিটার স্মৃতি খোঁজেন নুর নাহার

ছবি: আগামীর সময়

তেঁতুলিয়া নদীর পাড়ে নীরবে দাঁড়িয়ে ছিলেন নুর নাহার বেগম। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে জীবনের কঠিন সংগ্রামের ছাপ। সামনে বিস্তীর্ণ নদীর জলরাশি। সেই দিকেই স্থির দৃষ্টি। যেখানে একসময় ছিল তার ঘরবাড়ি, উঠান, গাছপালা আর সুখের সংসার।

মাত্র ১৪ বছর বয়সে নুর নাহার বধূ হয়ে আসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়ন কেদিরহাট এলাকার তেঁতুলিয়া নদীর পাড়ের বাড়িটিতে। সেখানে তার সংসার শুরু হয়েছিল স্বচ্ছলতায়। তিন কানি জমি, বসতভিটা, গবাদি পশু আর ফসলি মাঠে ঘেরা ছিল তাদের সংসার। কিন্তু ধীরে ধীরে সব কেড়ে নেয় তেঁতুলিয়া নদীর ভাঙন। প্রথমে জমি, পরে বসতভিটা। একসময় পুরো ভিটেই বিলীন হয়ে যায় নদীগর্ভে।

নুর নাহার বলেছেন, ‘একদিনে কিছু হারায়নি, ধীরে ধীরে শেষ হয়ে গেছে সব। সকালে ঘুম থেকে উঠে দেখতাম জমির আরেক অংশ নদীতে চলে গেছে। এভাবেই একসময় পুরো ভিটে হারিয়ে যায়।’

সব হারিয়ে নুর নাহারের পরিবার আশ্রয় নেয় দুর্গম চরাঞ্চলে। সেখানে নেই স্থায়ী নিরাপত্তা, নেই নিশ্চিন্ত জীবন। শুরু হয় প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। ঝড়, জলোচ্ছ্বাস আর নদীভাঙনের সঙ্গেই কেটে যায় জীবনের বড় এক অংশ।

চার ছেলে ও এক মেয়েকে ঘিরে ছিল অসংখ্য স্বপ্ন। কিন্তু বাস্তবতার চাপে সেগুলো পূরণ হয়নি। সন্তানরা জীবিকার তাগিদে কেউ জেলে, কেউ কৃষিকাজে যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজ নিজ জীবনে ব্যস্ত।

বর্তমানে নুর নাহারের বয়স প্রায় ৬৫ বছর। স্বামীও বার্ধক্যের কারণে প্রায় কর্মক্ষমতা হারানোর পথে। তবে স্মৃতি থেকে মুছে যায়নি হারানো ভিটে। মাঝে মাঝে তিনি ফিরে আসেন তেঁতুলিয়া নদীর তীরে। যেখানে একসময় ছিল ঘর, উঠান, আমগাছ, নারিকেল গাছ আর পরিবারের হাসি। এখন সেখানে শুধু জল আর ঢেউয়ের শব্দ।

নদীর দিকে তাকিয়ে নুর নাহার জানায়, এই জায়গাতেই ছিল তাদের ঘর, ছিল আমগাছ, নারিকেল গাছ। একসময় সুখে ভরা সংসার ছিল। চোখ বন্ধ করলে সব দেখা যায়, খুললে কিছুই থাকে না।

নুর নাহারের জীবনগল্প শুধু একজন নারীর স্মৃতি নয়, এটি তেঁতুলিয়া নদীর ভাঙনে বাস্তুচ্যুত অসংখ্য মানুষের প্রতিচ্ছবি। যারা একসময় জমির মালিক ছিলেন, আজ তারা ভূমিহীন হয়ে শুধু স্মৃতিতে বেঁচে আছেন।

সন্ধার আলো ধীরে ধীরে মিলিয়ে গেলে নুর নাহার ফিরে যান বর্তমান ঠিকানায়। কিন্তু চোখের ভেতর তখনও ভেসে থাকে সেই হারানো ভিটে, যেখানে একদিন ছিল তার পুরো পৃথিবী।

তেতুলিয়া নদীপটুয়াখালীনদী ভাঙন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার