Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসএসসি পরীক্ষা

টাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:২৯
টাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাফিকস: আগামীর সময়

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে টাঙ্গাইলে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভালো ফল করলেও এসব প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষা কার্যক্রম ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।


জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় টাঙ্গাইল জেলার স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী।


তবে জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


শূন্য পাসের তালিকায় রয়েছে ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বিএম দাখিল মাদ্রাসা, ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া দাখিল মাদ্রাসা এবং মির্জাপুর উপজেলার তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা।

একই জেলার ৭৫২টি প্রতিষ্ঠানের মধ্যে যখন হাজারো শিক্ষার্থী পাস করেছে এবং ২ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, তখন ছয়টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস না করায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমের মান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, অভ্যন্তরীণ মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান এবং পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কি না এসব বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি এম এ আলী কলেজের অধ্যাপক আনোয়ারের ভাষ্য, শুধু কারণ দর্শানোর নোটিস দিয়েই বিষয়টি শেষ না করে কেন এসব প্রতিষ্ঠানের ফলাফল ধারাবাহিকভাবে খারাপ হচ্ছে, তার কারণ চিহ্নিত করা জরুরি। পাশাপাশি শিক্ষকদের পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি, প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক পরিবেশ ও ব্যবস্থাপনা এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য নেওয়া উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করা প্রয়োজন।

এসএসসিপরীক্ষাফলাফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে