কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কক্সবাজার জেলা কারাগারে মাদক মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে অসুস্থ হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহত বন্দির নাম মো. মহিউদ্দিন সোহাগ (২৭)। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, গত ২৯ এপ্রিল একটি মাদক মামলায় গ্রেপ্তার হন মহিউদ্দিন। পরে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। প্রায় চার মাস ধরে তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মহিউদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেল সুপার মো. ওবায়দুর রহমান।







