Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘যশোরের দুঃখ’ ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ৩০০ কোটির প্রকল্প

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৯:২৭
শেয়ার করুন:
‘যশোরের দুঃখ’ ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ৩০০ কোটির প্রকল্প

ছবি: আগামীর সময়

‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রকল্প এলাকার ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আনা সম্ভব হবে। এর মধ্যে ভবদহ এলাকার ৫ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উপযোগী করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার সকালে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল যশোরে আসে। এ সময় তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় শুরুতে ভবদহের জলাবদ্ধ এলাকার অতীত ও বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা। এতে জলাবদ্ধতার কারণ, বিগত সরকারের সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সেগুলোর প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি অঞ্চলের নদ-নদীর বর্তমান অবস্থা, পরিবেশ বিপর্যয় এবং প্রকৃতি ও জনজীবনে এর প্রভাব সম্পর্কেও বিস্তারিত তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের আগুনে পুড়ল সাধারণ মানুষের স্বপ্ন

২৮ নভেম্বর ২০২৬

সভায় কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। ‘যশোরের দুঃখ’ ভবদহ সমস্যার সমাধানও জনগণের মতামতের ভিত্তিতে করা হবে। দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করতে চায় সরকার।

তিনি বলেন, ‘ভবদহ অঞ্চলের মানুষ যেন আগামী মৌসুমেই নিজেদের জমিতে চাষাবাদ করে ফসল ঘরে তুলতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএমের (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কোনো বিকল্প নেই বলে আমরা বিশ্বাস করি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ভবদহ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। তার নির্দেশনা হলো, দ্রুত পানি নিষ্কাশন করে সব জমি চাষাবাদের আওতায় আনতে হবে। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, ভবদহের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর অন্যতম। এলাকার মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করতে সরকার কাজ করছে। এ অঞ্চলের প্রতিটি বিঘা জমিতে ফসল ফলানোর উপযোগী পরিবেশ তৈরি করাই লক্ষ্য। এ জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়া হচ্ছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

আইনমন্ত্রী বলেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে মতবিনিময় করা হচ্ছে। জনগণের মতামত ও ভুক্তভোগীদের পরামর্শের ভিত্তিতে এ সমস্যার সমাধান করতে চায় সরকার।

ভবদহজলাবদ্ধতামতবিনিময়সভাযশোর কালেক্টরেট সভাকক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’