বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, উনি তো সংসদে অনেক বিষয়ে ভূমিকা রাখেন। আমরা চাই তার নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটা তার বাড়ি থেকে শুরু করুক। আমরা মাদককে নিয়ন্ত্রণ নয়, বরং নির্মূলের পক্ষে।আজ শুক্রবার সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘মাদকের কারণে শুধু কিশোর নয়, বৃদ্ধরাও নষ্ট হয়ে যাচ্ছে। এর...