একদিকে চলছে কোটি টাকা ব্যয়ে নদী পুনঃখনন, অন্যদিকে বর্ষার পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের মাঠ। জলাবদ্ধতা নিরসনে বছরের পর বছর নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প, হয়েছে নদী-খাল খনন, বসানো হয়েছে পাম্প। তবু চলতি বর্ষায় আবারও পানিবন্দি যশোরের ভবদহের মানুষ। প্রকল্পের পর প্রকল্প চললেও কাটছে না ভবদহের দুঃখ।
ভবদহ অঞ্চল বলতে বোঝায় যশোর সদর উপজেলার আংশিক এলাকা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষকে। এ অঞ্চলের পানি মূলত নিষ্কাশিত হয় মুক্...