Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর চায় এলাকাবাসী

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৭:৫০
নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর চায় এলাকাবাসী

ছবি: আগামীর সময়

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ভেঙে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর গেজেটভুক্ত নয়াবাড়ি মৌজাতেই স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আসা প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন মানববন্ধনটি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কান্দিপাড়া বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

এ সময় পুরো এলাকা মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। পরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে নয়াবাড়ি গ্রামের প্রস্তাবিত উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম আনছার উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং পাগলা থানা জাসাসের আহ্বায়ক নাসির উদ্দিনসহ স্থানীয় নেতারা।

বক্তারা দাবি করেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিটি দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের অংশ হিসেবে নয়াবাড়ি মৌজাতেই উপজেলা সদর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তাদের ভাষ্য, আওয়ামী লীগের দোসরদের ভুল তৎপরতার কারণে দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা গেজেট অনুযায়ী নয়াবাড়ি মৌজাতেই উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।

গত ১ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২৩তম বৈঠকে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী, পাঁচবাগ, উস্থি, পাইথল, লংগাইর, নিগুয়ারী, দত্তেরবাজার ও টাঙ্গাব ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ নবগঠিত উপজেলার সরকারি গেজেট প্রকাশ করে। গেজেটে উস্থি ইউনিয়নের ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে ১৪ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ও প্রজ্ঞাপন জারি করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে পাগলা ও পাঁচুলী গ্রামের মাহবুবুর রহমান ফোরকানসহ আটজন পাগলা থানা ভবনের আশপাশে উপজেলা সদর স্থাপনের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৬ জুলাই বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর স্থাপনের সরকারি সিদ্ধান্তের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন। একই সঙ্গে সেখানে অবকাঠামো নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

দক্ষিণ গফরগাঁওনয়াবাড়ি মৌজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি