Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গ্রামের জনপদে পরিবর্তনের ছোঁয়া

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২২:০৪
শেয়ার করুন:
গ্রামের জনপদে পরিবর্তনের ছোঁয়া

গ্রামীণ জনপদ টাঙ্গাইলে বইছে হেমন্তের নবান্ন উৎসবের আমেজ

হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এ পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ধানের সোনালি শীষ, ঘরে ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। অন্যদিকে খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েস তৈরির অপেক্ষায় গ্রামীণ জনপদ সব মিলিয়ে টাঙ্গাইলে বইছে হেমন্তের নবান্ন উৎসবের আমেজ। তবে কৃষি উপকরণ যেমন সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রয়োজনের তুলনায় বাজারে কৃত্তিম সংকটের ফলে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা।

টাঙ্গাইলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে পাকা ধানের সোনালি শীষ। কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি, আবার কোথাও নতুন ধান কেটে রোদে শুকিয়ে ঘরে তুলছেন কৃষাণ-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নবান্নের উৎসব।

সরেজমিন মাঠে গিয়ে কৃষাণীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ধান ঘরে তুলতে ধান কাটা থেকে শুরু করে মাড়াই ও শুকানো পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। তারপরও পাকা ধানের মৌ মৌ গন্ধে মন ভরে যায়। এ সময় তাদের প্রতিটি কৃষক পরিবারে সীমাহীন আনন্দ বিরাজ করে। সারা বছরের খরচের জন্য ধান সিদ্ধ করে ঘরে উঠানো ছাড়াও কিছু ধান সিদ্ধ না করে শীতকালীন নানা ধরনের পিঠা তৈরির জন্য রাখা হয়। শীতের শুরুতে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের নিয়ে নানা ধরনের পিঠা বানানোর ধুম পড়ে যায়। নাতি-নাতনি, ছেলে-মেয়েদের জন্য নানা ধরনের পিঠা তৈরি করেন তারা। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তারা।

আরও পড়ুন

লোকালয়ে দলছুট বানরের কাণ্ড!

২১ নভেম্বর ২০২৬

কৃষক আনিসুর রহমান জানান, আমন ধানের চারা রোপণের পর থেকে সার-কীটনাশক ব্যবহার করে দীর্ঘ পরিচর্যার পর ধান কাটার মৌসুম আসে। যখন মাঠের ধানের শীষগুলো সোনালি রঙ ধারণ করে মৃদু বাতাসে দোল খায়, তখন আনন্দে মেতে ওঠেন তারা। এ সময় গ্রামের বাড়ি বাড়ি শুরু হয় নবান্নের উৎসব। নতুন ধানের পিঠা পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া গ্রামের একটা প্রাচীন রীতি। অবশিষ্ট ধানের কিছু অংশ বিক্রি করেন, আর বাকিটা পরিবারের খাবারের জন্য সংরক্ষণ করে রাখেন।

তবে হেমন্তের আগমন উপলক্ষে কৃষকের আনন্দ-উৎসবের আড়ালে লুকিয়ে রয়েছে কিছু গ্লানি। সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। ফলে নতুন ধান ঘরে তুলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

কৃষক আব্দুল কাদের মোল্লা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমন ধানের ফলন খুব ভালো হয়েছে; কিন্তু সার ও কীটনাশকের দামবৃদ্ধি, প্রয়োজনীয় উপকরণের কৃত্তিম সংকটের কারণে লোকসানের শঙ্কা করছেন তিনি।

এদিকে খেজুরগাছের রস সংগ্রহকারী নায়েব আলী জানান, ঘাসের ডগায় জমে থাকা মুক্তোর দানার মতো শিশিরকণা যখন জমে থাকবে তখন মনে করতে হবে আমাদের খেজুরের রস তত বেশি এবং সুস্বাদু পাওয়া যাবে। এখন যেসব জায়গায় গাছের সংখ্যা বেশি রয়েছে, সেসব কাজগুলো চিহ্নিত করছি। সব জায়গায় পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যেসব খোলা জায়গায় গাছ রয়েছে, সে অঞ্চলে বেশি পাওয়া যায় না। তবে আশা করছি এ বছর রস বেশি পাওয়া যাবে। কারণ শীতের আগমনীতেই বুঝতে পারছি, এ বছর শীত বেশি হবে।

সদর উপজেলার হুগড়া গ্রামের আব্দুল মালেক মণ্ডল জানিয়েছেন, শুরু হয়েছে ভিন্ন আবহ। ধানের গোছা রপণ করেছিলাম; কার্তিক মাসে কাটা শুরু করেছি। এ বছর ৭০-৮০ শতাংশ জায়গায় ধান বুনেছিলাম। সেগুলোর মধ্যে ৩০-৩৫ শতাংশ কেটে ফেলেছি। বাকি অংশ এখন দোল খাচ্ছে পাকা ধানের সোনালি শীষ।

একই গ্রামের কাশেম মোল্লা জানান, শুরু হয়েছে নতুন ধান ঘরে তোলার উৎসব। যেমন শীতের প্রয়োজন তেমনি রোদেরও প্রয়োজন। কারণ নতুন পাকা ধান কেটে রোদের শুকিয়ে ঘরে তুলতে হবে। তবে পিঠা পায়েসের ধুম পড়বে শীতের পরিমাণটা একটু বেশি হলে। সেই সঙ্গে বর্তমানে ধান কাটার ব্যস্ত সব মানুষ। এসব ধান কেটে ঘরে তুলবে তারপর পিঠা পায়েশের।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ জানান, চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪ হাজার ৫ ৯০ হেক্টর জমিতে। কিন্তু, চাষাবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে। এ ছাড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন।

মাঠ পর্যালোচনায় জানা যায়, এ পর্যন্ত বিশ শতাংশ জমির ফসল কাটা হয়েছে। পুরো ধান কাটা শেষ হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনপদকৃষকহেমন্তটাঙ্গাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ