Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুরে লায়ন্স ক্লাবের কার্যালয় দখল চেষ্টা, আহত ৩

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৮:৩৫
রংপুরে লায়ন্স ক্লাবের কার্যালয় দখল চেষ্টা, আহত ৩

রংপুরে লায়ন্স ক্লাবের কার্যালয় দখল চেষ্টা

রংপুরে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সামাজিক সংগঠন লায়ন্স ক্লাবের কার্যালয় পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় নিরাপত্তা বিভাগের ইনচার্জসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লাব পরিচালিত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে।

গতকাল শনিবার সন্ধ্যায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের পাঁচতলায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে জানানো হলে তারা ক্লাব কার্যালয়ে জরুরি কাজ আছে বলে দাবি করে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় নিরাপত্তা বিভাগের ইনচার্জ অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম রব্বানী এবং নিরাপত্তাকর্মী পলাশ চন্দ্র দাস ও আশরাফুল ইসলাম বাধা দিলে তাদের বেধড়ক মারধর করা হয়। এতে তিনজন আহত হন।

এরপর দলটি ক্যাম্পাসের পাঁচতলায় অবস্থিত লায়ন্স ক্লাব অব রংপুরের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর তারা নিজেদের তালা ঝুলিয়ে চলে যায়। পরে ক্লাবের বর্তমান কমিটির সদস্যরা আবারও কার্যালয়টির নিয়ন্ত্রণ নেন। সন্ধ্যা পর্যন্ত সেখানে দখল ও পাল্টা দখলের ঘটনা ঘটে।

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক রোজেন রবিবারঙ দুপুরে বলেন, ‘বর্তমানে কলেজটিতে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে। ক্লাব দখলের চেষ্টার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ক্লাব কর্তৃক পরিচালিত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক প্রেসিডেন্ট ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি লায়ন এনামুল হক সোহেল অভিযোগ করেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সামাজিক সেবামূলক সংগঠন। রংপুরের ক্লাবটির দেশজুড়ে সুনাম রয়েছে। একই সঙ্গে এটি এ অঞ্চলের সবচেয়ে বড় প্রকল্প পরিচালনা করে আসছে। অথচ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠনটি নিয়ে একটি গ্রুপ ভুল বুঝিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উসকে দিয়ে দখলের অপচেষ্টা চালাচ্ছে।

লায়ন্স ক্লাব অব রংপুরের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভলু বলেন, ‘আমরা ক্লাবের পক্ষ থেকে মাহিগঞ্জে সুবিধাবঞ্চিত ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছিলাম। সেই সুযোগে বহিরাগত একটি দল প্রধান ফটকে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায় এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীদের সিসিটিভি ফুটেজ ও ভিডিও সংরক্ষিত রয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি পরিচালনা পর্ষদ রয়েছে। সেই পর্ষদের আমি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ফরিদ আহমেদ রুমিসহ একটি গ্রুপ আমাদের ইমেইল ও সার্ভার হ্যাক করে বেআইনিভাবে নিজেকে প্রেসিডেন্ট দাবি করছেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে সাইবার সুরক্ষায় মামলা করেছি এবং হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

অন্যদিকে, নিজেকে ২০২৬-২৭ মেয়াদের নির্বাচিত প্রেসিডেন্ট দাবি করে ফরিদ আহমেদ রুমি বলেন, ‘আমি ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য কার্যালয়টি অবৈধভাবে দখল করে রেখেছিল। শনিবার সেখানে গিয়েছিলাম এবং কার্যালয়টি সবার জন্য উন্মুক্ত করেছি। আমরা চলে আসার পর একটি চক্র আবারও তালা ভেঙে নতুন তালা ঝুলিয়েছে বলে শুনেছি।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরাপত্তার বিষয়টিতে জোর দেয়। ঘটনার তদন্ত সাপেক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে লায়ন্স ক্লাবদখল চেষ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা