Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাতির পিঠে চড়ে নির্বাচনী প্রচারে সেলুন ব্যবসায়ী ফেরদৌস

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৭:২১
হাতির পিঠে চড়ে নির্বাচনী প্রচারে সেলুন ব্যবসায়ী ফেরদৌস

কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নে হাতির পিঠে চড়ে আগাম নির্বাচনী প্রচারে সেলুন ব্যবসায়ী ফেরদৌস

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। ভোটের তারিখ ঠিক হয়নি। নির্বাচনের আরও অনেক সময় বাকি। এরই মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীর নির্বাচনী প্রচার। আগাম এই প্রচারে ব্যতিক্রমী চমক দেখিয়েছেন সেলুন ব্যবসায়ী মো. ফেরদৌস মিয়া। সাধারণভাবে মানুষের দ্বারে দ্বারে না গিয়ে তিনি হাতির পিঠে চড়ে ঢাকঢোল ও ব্যান্ড পার্টি বাজিয়ে চালিয়েছেন নির্বাচনী প্রচার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিন্নাটি চৌরাস্তা মোড়ে ভৈরব-কিশোরগঞ্জ সড়কে দেখা যায় এই ব্যতিক্রমী প্রচারণা। হাতির পিঠে চড়ে ফেরদৌস মিয়া যখন সড়ক দিয়ে যাচ্ছিলেন, তখন সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। ঢাকঢোলের তালে তালে চলছিল প্রচার। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে অনেক মানুষকে এই দৃশ্য দেখতে দেখা যায়। কেউ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে থাকেন, আবার কেউ মোবাইল ফোনে ধারণ করেন পুরো আয়োজন। ব্যতিক্রমী এই প্রচারণা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করে।

স্থানীয়রা জানান, ফেরদৌস মিয়া দীর্ঘদিন ধরে বিন্নাটি বাজারে সেলুনের ব্যবসা করছেন। ব্যবসার সুবাদে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থেকেই গত কয়েক বছর ধরে তিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। এবার সেই পরিচিতি ও মানুষের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার স্বপ্ন দেখছেন তিনি।

ফেরদৌস মিয়া বললেন, ‘আমি বিন্নাটি বাজারে সেলুনের ব্যবসা করি। আমার সঙ্গে আমার দুই ছেলেও কাজ করে। চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা ছিল আমার মায়ের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই মা মারা যান। মায়ের সেই ইচ্ছাকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে নিয়েই নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেছেন, ‘হঠাৎ করে নির্বাচনে আসার সিদ্ধান্ত নেইনি। অনেকদিন ধরেই মাঠে কাজ ও মানুষের সঙ্গে যোগাযোগ করছি। এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছি।’ তার বিশ্বাস, সাধারণ মানুষ তার পাশে থাকবে এবং ভোটের সময় তাকেই সমর্থন করবে।

আরও পড়ুন

বিনিয়োগকারীদের আস্থাহীনতায় শেয়ারবাজারে লেনদেন তলানিতে

২৭ আগস্ট ২০২৬

স্থানীয় বাসিন্দা মো. আলম জানান, ফেরদৌস মিয়া এলাকায় সহজ-সরল ও পরিচিত মানুষ হিসেবে পরিচিত। সেলুন ব্যবসার কারণে দীর্ঘদিন ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা থেকেই তিনি হাতি নিয়ে ঢাকঢোল পিটিয়ে এলাকায় প্রচার চালাচ্ছেন।

আরেক স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, ‘ফেরদৌস মানুষ হিসেবে ভালো। তিনি দীর্ঘদিন ধরে মানুষের চুল-দাড়ি কাটার কাজ করছেন।’

তার মতে, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার সবার রয়েছে। তাই ফেরদৌস মিয়ার চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।

বিন্নাটি বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন স্পষ্ট করলেন, ‘ফেরদৌস গত চার-পাঁচ বছর ধরে নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের বিপদে তিনি পাশে থাকেন। তিনি সংস্কৃতিমনা মানুষ। তার মন যেহেতু চাইছে চেয়ারম্যান নির্বাচন করবে, করুক। এটা তার অধিকার। আমরা তাকে উৎসাহ দিচ্ছি। তার টাকা-পয়সা নেই। দুই ছেলেকে নিয়ে সেলুনে কাজ করেন।’

ফেরদৌস মিয়ার ছেলে তোফাজ্জল মিয়াও বাবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন।

তিনি বলেন, ‘আমার দাদির ইচ্ছা ছিল বাবা চেয়ারম্যান পদে নির্বাচন করবে। দাদি মারা গেছেন। তার সেই ইচ্ছা পূরণে আমরাও সম্মতি দিয়েছি। আমরাও চাই বাবা নির্বাচন করুক। আমাদের যেটুকু অর্থ আছে, তা দিয়ে চেষ্টা করব। সাধারণ মানুষও বাবাকে আশা দিয়েছেন।’


কিশোরগঞ্জবিন্নাটি ইউনিয়নইউনিয়ন পরিষদ নির্বাচনসেলুন ব্যবসায়ী ফেরদৌস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি