Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রায়পুরায় বিএনপি নেতার বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:২৯
রায়পুরায় বিএনপি নেতার বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ

রায়পুরায় বিএনপি নেতার বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগে বিক্ষোভ মিছিল— সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়া মাসুদের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার হাসিমপুর বাজার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করার কথা জানায় থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত আজ সকালে। রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সকালে ইউপি কার্যালয়ের সামনে একটি মানববন্ধন হয়। ব্যানারে আয়োজক হিসেবে লেখা- ‘সাধারণ এলাকাবাসী’।

অংশগ্রহণকারীরা জানান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বিরুদ্ধে সম্প্রতি থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। গতকাল সোমবার নরসিংদীর আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন চেয়ারম্যান। আদালত সেটি নাকচ করে তাকে কারাগারে পাঠান।

এর প্রতিবাদে মানববন্ধন ডাকা হয়। তাতে বাধা দিতে আসে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দুইপক্ষে এসময় হাতাহাতি হয়। পুলিশ গিয়ে পরে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

চেয়ারম্যানের মানববন্ধনে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগ করে বললেন, আমরা দলমত নির্বিশেষে চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন করে বাড়ি চলে আসি আমরা। পরে তারা আমাদের বাড়িতে হামলা ও ভাঙ্গচুর করে।

আরও পড়ুন

পুলিশ কোন আইনে তুলে নিল— প্রশ্ন মাহাদীর

১৮ আগস্ট ২০২৬

বিএনপির অভিযোগ, দুপুরে নেতাকর্মীরা মোটরসাইকেলে করে চেয়ারম্যান ফারুকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চেয়াম্যানের সমর্থকদের সঙ্গে ফের তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়ার বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগও ওঠে।

সংঘর্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, রিমন আহম্মদ ও জাহাঙ্গীর আলম আহত হন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর হোসেন চৌধূরী মানিক বলেছেন, ‘সকালে শুনলাম জয়বাংলা স্লোগান দিয়ে হাসিমপুর বাজারে বিক্ষোভ মিছিল করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এ অভিযোগে তাদের মিছিলে বাঁধা দিয়েছি আমরা।’

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টিএম ফরিদুল আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তদন্তে চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

নরসিংদীরায়পুরাসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি