Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুলিশ কোন আইনে তুলে নিল— প্রশ্ন মাহাদীর

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৩
পুলিশ কোন আইনে তুলে নিল— প্রশ্ন মাহাদীর

গত সোমবার মাহাদী হাসানকে তুলে নিচ্ছে পুলিশ— সংগৃহীত

পুলিশ হেফাজত থেকে বের হয়ে পুলিশের বিরুদ্ধে বেআইনীভাবে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদী হাসান। আজ মঙ্গলবার বিকালে এক ভিডিও বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
 
মাহদী বললেন, ‘প্রথমে বিক্ষোভ মিছিলের লিখিত আবেদন ফিরিয়ে দেয় পুলিশ। নিরাপত্তাজনিত সহযোগিতা চাইলে ওসি আমাকে বারণ করেন। তুলে নেওয়ার হুমকিও দেন। আমাকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বলা হয়। সাংবিধানিক অধিকার আদায়ের মিছিলে পুলিশের অনুমতি থাকতেই হবে আমরা সেটি মনে করি না। আমাকে কিভাবে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে সবাই দেখেছেন। আমাদের নিরাপত্তার অজুহাতে কেন বেআইনীভাবে তুলে নেওয়া হল তার জবাব চাই। কোন আইনে তুলে নেওয়া হয়েছে জানতে চাই। ’


আরও পড়ুন

২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে মুক্তি পেলেন মাহাদী

১৮ আগস্ট ২০২৬

সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেছেন, ‘প্রশাসনের বারণ থাকা সত্ত্বেও বিক্ষোভ মিছিল আয়োজন করায় নিরাপত্তা হুমকিতে পরে। নিরাপত্তাজনিত কারণেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা শেষে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি সেটি স্পষ্ট করা হয়নি।

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে লোক জড়ো করা হয়। পুলিশ গিয়ে মাহাদীকে তাদের সঙ্গে যেতে অনুরোধ করে। না যাওয়ায় টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২১ বছর বয়সী মাহদী আলোচনায় আসেন পুলিশ সদস্যকে হুমকি দেওয়া এবং পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠনটির হয়ে নিয়মিত বক্তব্য দিয়ে পরিচিতি পান তিনি। ওই বছরের ৫ আগস্ট পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন মাহাদী।

  

আরও পড়ুন

‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

১৭ আগস্ট ২০২৬

গত ১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে ছাত্রলীগের কর্মী হিসেবে আটক করে পুলিশ। এরপর মাহদী তার অনুসারীদের নিয়ে থানায় গিয়ে নয়নকে আটকের কারণ জানতে চান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে বানিয়াচংয়ের ‘নাইন মার্ডার’ প্রসঙ্গ টেনে মাহদীকে বলতে শোনা যায়, ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি ওসিকেও হুমকি দিয়েছেন এবং নয়নকে ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সমালোচনা শুরু হলে পুলিশ মাহদীকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান তিনি।

 


হবিগঞ্জমাহাদী হাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!