পুলিশ হেফাজত থেকে বের হয়ে পুলিশের বিরুদ্ধে বেআইনীভাবে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদী হাসান। আজ মঙ্গলবার বিকালে এক ভিডিও বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মাহদী বললেন, ‘প্রথমে বিক্ষোভ মিছিলের লিখিত আবেদন ফিরিয়ে দেয় পুলিশ। নিরাপত্তাজনিত সহযোগিতা চাইলে ওসি আমাকে বারণ করেন। তুলে নেওয়ার হুমকিও দেন। আমাকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বলা হয়। সাংবিধানিক অধিকার আদায়ের মিছিলে পুলিশের অনুমতি থাকতেই হবে আমরা সেটি মনে করি না। আমাকে কিভাবে টেনে হিঁচড়ে নে...