দুদকের অভিযানেও থামেনি অনিয়ম
- পাইকগাছায় ১১ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী
- সড়কের মাপে ঘাটতি ও হেলে পড়া গাইডওয়াল নিয়ে অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পরীক্ষা জন্য রাস্তার নমুনা সংগ্রহ করছে দুদক। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন
কমিশনের (দুদক)
অভিযান
হয়েছে,
নির্মাণসামগ্রীর নমুনাও
সংগ্রহ
করা
হয়েছে।
পরিদর্শনে উঠে
এসেছে
সড়কের
দৈর্ঘ্য ও
প্রস্থে ঘাটতির
তথ্য।
এরপরও
খুলনার
পাইকগাছা পৌরসভার ১১
কোটি
টাকার
বেশি
ব্যয়ের
উপকূলীয় শহর
জলবায়ু
সহিষ্ণু প্রকল্পের (সিটিসিআরপি) কাজ
নিয়ে
অনিয়মের অভিযোগ
থামেনি। নিম্নমানের ইটের
খোয়া
ব্যবহার, সড়কের
মাপে
ঘাটতি,
হেলে
পড়া
গাইডওয়াল এবং
পিচঢালাইয়ের একেবারে কাছাকাছি গাছের
চারা
রোপণ
নিয়ে
প্রশ্ন
উঠেছে।
এসব
অভিযোগের মুখে
ঠিকাদারি
প্রতিষ্ঠান
,
মাঠপর্যায়ে
কাজ
পরিচালনাকারী
প্রতিনিধি
আমিনুর
রহমান
এবং
পৌরসভার
প্রকৌশল
বিভাগের
ভূমিকা
নিয়েও
তৈরি
হয়েছে
অসন্তোষ।
স্থানীয়দের অভিযোগ,
ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত
বসু
ও
তার
প্রতিনিধি আমিনুর
রহমানের অধীনে
যেসব
সড়ক
ও
অবকাঠামো নির্মাণ করা
হয়েছে,
সেগুলোর প্রতিটি কাজ
নিরপেক্ষভাবে পরীক্ষা করা
প্রয়োজন। তাদের
দাবি,
দুদক
সব
কাজের
মান
ও
পরিমাপ
যাচাই
করলে
অনিয়মের আরও
চিত্র
বেরিয়ে
আসতে
পারে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাস্তবায়িত প্রকল্পের একটি
নথিতে
বরাদ্দের পরিমাণ
উল্লেখ
করা
হয়েছে
১১
কোটি
৩২
লাখ
৮৭
হাজার
২০০
টাকা।
অন্যদিকে প্রকল্পের ব্যয়
প্রায়
১১
কোটি
৮০
লাখ
টাকা
বলেও
তথ্য
পাওয়া
গেছে।
প্রকল্পের আওতায়
আটটি
সড়কসহ
বিভিন্ন স্থানে
কার্পেটিং, আরসিসি,
ইউনি
ব্লক
ও
ড্রেন
নির্মাণ করা
হয়েছে।
কাজ
শেষ
করার
নির্ধারিত সময়
২০২৬
সালের
৩০
অক্টোবর পেরিয়ে
গেলেও
নির্মাণের মান
ও
পরিমাপ
নিয়ে
অভিযোগের সুরাহা
হয়নি।
স্থানীয়দের ভাষ্য,
প্রকল্পের বিভিন্ন সড়কে
নিম্নমানের ইটের
খোয়া
ব্যবহার, বিটুমিন ও
আরসিসি
ঢালাইয়ে গাফিলতি, সড়কের
প্রস্থ
কম
রাখা
এবং
ড্রেনের স্লাব
সঠিক
উচ্চতায় স্থাপন
না
করার
অভিযোগ
রয়েছে।
দক্ষিণ
গোপালপুর বাইতুল
জামে
মসজিদ
থেকে
আমিনুর
রহমানের বাড়ি
হয়ে
টিপু
মোড়লের
বাড়ি
পর্যন্ত প্রায়
৮০০
মিটার
সড়ক
নির্মাণে ব্যয়
ধরা
হয়েছে
৬৭
লাখ
১০
হাজার
৬৮৮
টাকা।
বাসিন্দাদের অভিযোগ,
সেখানে
প্রথম
শ্রেণির ইটের
পরিবর্তে দুই
ও
তিন
নম্বর
ইটের
খোয়া
ব্যবহার করা
হয়েছে।
১০
ফুট
প্রস্থের সড়কও
কোনো
কোনো
স্থানে
সাড়ে
৯
ফুটের
কম।
এ
ছাড়া
নির্মাণের পর
গাইডওয়াল হেলে
পড়ার
অভিযোগ
করেছেন
স্থানীয়রা। বাসিন্দা ফিরোজা
বেগম
জানান,
এ
পথে
প্রতিদিন শিক্ষার্থী ও
শিশুরা
চলাচল
করে।
গাইডওয়াল হেলে
পড়ায়
দুর্ঘটনার আশঙ্কা
রয়েছে।
বিষয়টি
জানিয়ে
প্রতিকার পাওয়া
যায়নি
বলেও
অভিযোগ
করেন
তিনি।
স্থানীয়দের দাবি,
শুধু
একটি
বা
দুটি
সড়ক
নয়,
ঠিকাদারি প্রতিষ্ঠানটির অধীনে
সম্পন্ন হওয়া
সব
কাজের
মান,
পরিমাপ
ও
ব্যবহৃত নির্মাণসামগ্রী পরীক্ষা করা
হোক।
২০২৫
সালের
২৪
ডিসেম্বর দুদকের
খুলনা
সমন্বিত জেলা
কার্যালয়ের সহকারী
পরিচালক জাহিদ
ফজলের
নেতৃত্বে একটি
দল
শিববাটী ব্রিজের নিচ
থেকে
লোনাপানি মৎস্য
গবেষণা
কেন্দ্র পর্যন্ত সড়কের
কাজ
পরিদর্শন করে।
এ
সময়
নির্মাণসামগ্রীর নমুনা
সংগ্রহের পাশাপাশি কার্যাদেশ, বিল-ভাউচার ও পরিমাপ
বই
(এমবি)
যাচাই
করা
হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য
অনুযায়ী, অনুমোদিত নকশার
তুলনায়
সড়কের
দৈর্ঘ্য ও
প্রস্থে প্রায়
৫০
ফুট
ঘাটতির
তথ্য
পাওয়া
যায়।
নমুনা
পরীক্ষার পর
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার
কথাও
জানানো
হয়েছিল।
তবে
প্রায়
১১
মাস
পেরিয়ে
গেলেও
নমুনা
পরীক্ষার চূড়ান্ত ফলাফল
কিংবা
সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো
ব্যবস্থা নেওয়ার
দৃশ্যমান অগ্রগতি জানা
যায়নি।
পরীক্ষার ফল
কী
হয়েছে,
পরিমাপে ঘাটতির
আর্থিক
পরিমাণ
কত
এবং
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া
হয়েছে
কি
না,
তা
নিয়ে
প্রশ্ন
রয়েছে।
প্রকল্পের আওতায়
নির্মিত কার্পেটিং সড়কের
পাশে
গাছের
চারা
রোপণ
নিয়েও
বিতর্ক
দেখা
দিয়েছে। সরেজমিনে কয়েকটি
স্থানে
পিচঢালাই সড়কের
প্রান্ত থেকে
মাত্র
এক
থেকে
দুই
ফুট
দূরে
চারা
রোপণ
করতে
দেখা
গেছে।
সড়কের
নির্ধারিত অংশের
বাইরে
বিভিন্ন স্থানে
গাছ
লাগানোর অভিযোগও করেছেন
স্থানীয়রা। তাদের
প্রশ্ন,
সড়কের
পাশে
গাছ
লাগানোর কথা
থাকলেও
সড়কের
বাইরে
গাছ
রোপণ
করে
কি
প্রকল্পের দায়িত্ব শেষ
করা
হয়েছে?
আবার
সড়কের
এত
কাছাকাছি চারা
লাগানোর ক্ষেত্রে ভবিষ্যতে গাছের
শিকড়ের
বিস্তার, সড়কের
স্থায়িত্ব ও
যানবাহন চলাচলের নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেওয়া
হয়েছে
কি
না,
তা
নিয়েও
সংশয়
রয়েছে।
উপসহকারী প্রকৌশলী সুমন
দাশের
ভাষ্য,
প্রকল্পের নির্দেশনা অনুসারে সড়কের
প্রান্ত থেকে
৬০০
মিলিমিটার বা
প্রায়
দুই
ফুট
দূরে
এবং
এক
গাছ
থেকে
অন্য
গাছের
দূরত্ব
তিন
মিটার
বা
প্রায়
১০
ফুট
রেখে
চারা
রোপণ
করা
হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুর
আহমদও
নিয়ম
মেনে
গাছ
লাগানোর কথা
জানিয়েছেন। তবে
স্থান
নির্ধারণে কোনো
সমস্যা
রয়েছে
কি
না,
তা
যাচাই
করা
হবে
বলে
জানান
তিনি।
এ
ক্ষেত্রে প্রকল্পের নকশা
ও
প্রাক্কলন অনুযায়ী গাছ
রোপণ
করা
হয়েছে
কি
না,
তা
যাচাইয়ের দাবি
উঠেছে।
সড়কের
ভবিষ্যৎ স্থায়িত্ব ও
নিরাপত্তা বিবেচনায় কোনো
কারিগরি মূল্যায়ন করা
হয়েছিল
কি
না,
তা
নিয়েও
প্রশ্ন
রয়েছে।
স্থান
নির্ধারণে সমস্যা
থাকলে
এর
দায়
কে
নেবে,
সে
বিষয়েও
স্পষ্ট
ব্যাখ্যা পাওয়া
যায়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানটি ঝিনাইদহের নিশিত
বসুর
বলে
জানা
গেছে।
মাঠপর্যায়ে প্রতিষ্ঠানটির কাজ
পরিচালনা করছেন
প্রতিনিধি আমিনুর
রহমান।
অভিযোগের বিষয়ে
জানতে
চাইলে
তিনি
বলেন,
‘আপনাদের যা
খুশি
তাই
লেখেন,
লেখায়
আমাদের
কিছু
যায়
আসে
না।’
সরকারি
প্রকল্পের কোটি
টাকার
কাজ
নিয়ে
অভিযোগ
ওঠার
পর
এমন
বক্তব্য কেন,
তা
নিয়েও
প্রশ্ন
তৈরি
হয়েছে।
মূল
ঠিকাদারের পরিবর্তে প্রতিনিধি কী
কর্তৃত্বে কাজ
পরিচালনা করছেন
এবং
তার
বিরুদ্ধে ওঠা
অভিযোগ
যাচাই
করে
কোনো
ব্যবস্থা নেওয়া
হয়েছে
কি
না,
তারও
স্পষ্ট
জবাব
মেলেনি।
পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুর
আহমদ
কয়েকটি
ক্ষেত্রে নিম্নমানের উপকরণ
ব্যবহারের কথা
স্বীকার করেছেন। তার
দাবি,
চিঠি
দিয়ে
সেসব
উপকরণ
সরিয়ে
মানসম্মত উপকরণ
ব্যবহারের নির্দেশ দেওয়া
হয়েছে।
দুদকের
চিহ্নিত ত্রুটিও সংশোধন
করা
হয়েছে।
তবে
নিম্নমানের উপকরণ
ব্যবহারের সুযোগ
তৈরি
হলো
কীভাবে,
কতটুকু
উপকরণ
সরানো
হয়েছে
এবং
সংশোধিত কাজের
মান
কে
পরীক্ষা করেছেন,
এসব
প্রশ্নের উত্তর
পাওয়া
যায়নি।
শুধু
চিঠি
দিয়েই
প্রকৌশল বিভাগের দায়িত্ব শেষ
কি
না,
তা
নিয়েও
প্রশ্ন
তুলেছেন স্থানীয়রা।
পৌর
নির্বাহী কর্মকর্তা লালু
সরদার
জানিয়েছেন, প্রকল্পের কাজে
তাদের
দাপ্তরিক সংশ্লিষ্টতা নেই।
প্রকৌশল বিভাগ
ও
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা এ
কাজের
দায়িত্ব পালন
করছেন।
অন্যদিকে পৌর
প্রশাসক ও
উপজেলা
নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে
প্রকল্পের অনিয়ম
ও
গাছ
রোপণ
নিয়ে
জানতে
চাওয়া
হলেও
সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া
যায়নি।
স্থানীয়দের দাবি,
ঠিকাদারি প্রতিষ্ঠান ও
প্রতিনিধি আমিনুর
রহমানের অধীনে
সম্পন্ন হওয়া
প্রতিটি সড়ক
ও
অবকাঠামোর কাজ
দুদকের
তদন্তের আওতায়
আনা
হোক।
নির্মাণসামগ্রীর মান,
সড়কের
দৈর্ঘ্য-প্রস্থ
ও
পুরুত্ব, গাইডওয়ালের অবস্থা,
গাছ
রোপণের
স্থান,
বিল-ভাউচার এবং নথিতে
উল্লেখ
করা
ব্যয়ের
সঙ্গে
প্রকৃত
কাজের
তুলনা
করে
অভিযোগের সত্যতা
যাচাই
করা
সম্ভব।
এখন
প্রশ্ন,
ঠিকাদারি প্রতিনিধি ও
সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা
অভিযোগের জবাবদিহি নিশ্চিত করবে
কে?
প্রকৌশল বিভাগ
যথাযথ
তদারকি
করে
থাকলে
বারবার
নিম্নমানের কাজের
অভিযোগ
উঠছে
কেন?
আর
তদারকিতে ব্যর্থতা থাকলে
সংশ্লিষ্ট প্রকৌশলী ও
কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া
হবে
কি
না?
সরকারি
অর্থের
সঠিক
ব্যবহার নিশ্চিত করতে
প্রকল্পের প্রতিটি কাজের
নিরপেক্ষ কারিগরি তদন্ত
এবং
দায়ী
ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রতিনিধি ও
সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায়
আনার
দাবি
জানিয়েছেন স্থানীয়রা।